পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আচমকা ৩০০ ফুট নীচে নেমে যাওয়ার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, বিমানের চালকের দু’টি মাদক পরীক্ষাতেই শরীরে গাঁজার উপস্থিতি ধরা পড়েছে। যদিও কোনও মনঃপ্রভাবকারী পদার্থ সেবনের কথা অস্বীকার করেছেন তিনি। অন্তত এক বিমানকর্মী ওই চালকের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগও করেছেন বলে জানা গিয়েছে।

গত ৪ অগস্ট ফুকেত থেকে দিল্লি যাচ্ছিল এআই-২৩৭৯ বিমানটি। বিমানে ছিলেন ১৩৭জন যাত্রী এবং আট জন বিমানকর্মী। উড়ানের মাঝপথে আচমকাই বিমানটি প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায়। ঘটনায় অন্তত ২০ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী আহত হন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ফুকেটে ২৪ ঘণ্টারও কম সময়ের বিরতিতে বিমানকর্মীদের নিয়ে একটি পার্টিতে গিয়েছিলেন চালক। এর আগে দিল্লি থেকে ফুকেট যাওয়ার পথে এক বিমানকর্মীকে ককপিটে তাঁর আসনে বসে কাজ করার সময় বকাবকি করেছিলেন তিনি। পরে সম্পর্ক স্বাভাবিক করতেই ওই পার্টির আয়োজন করা হয় বলে সূত্রের খবর। ফিরতি উড়ানে ওই বিমানকর্মী ককপিটের কাছাকাছি কাজ করতে চাননি বলে জানা গিয়েছে। বিমানটি আচমকা নীচে নামার সময় চালককে ককপিটের মেঝেতে বসে থাকতে দেখা যায় বলেও সূত্রের দাবি।

আরও পড়ুনঃ মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

দিল্লিতে অবতরণের পরও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। চালক ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। দুর্ঘটনা তদন্তকারী আধিকারিকের সাহায্যে তাঁকে মূত্রের নমুনা দিতে হয়। বিমানকর্মীদের অভিযোগ এবং পরীক্ষার ফল-সব মিলিয়ে ঘটনার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের