‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে পৃথিবীতে কারও জন্যই কিছু থেমে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে সত্যিই কি বদলায় সবকিছু? উত্তরটা না দেবেন গত বছর পহেলগাঁও হামলায় মৃত ২৬ জনের পরিবার। কারণ কখনও কখনও সময় শুধু বয়ে যায় না, রেখে যায় এক গভীর ক্ষত। পহেলগাঁও জঙ্গি  হামলায় প্রিয়জন হারানো ২৬টি পরিবারের জন্য ২২  এপ্রিল তেমনই, এক ক্ষত হয়ে রয়ে যাবে সারাজীবন। এক বছর কেটে গেলেও যন্ত্রণাটা একই রয়ে গিয়েছে।  কানপুরের শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশন্যা গত বছরের সেই ভয়ানক দিনের কথা   স্মরণ করে ভেঙে পড়েন।  তিনি বলেন যে, এই বছরটা শুধু তাঁর জন্যই নয়, বরং ২৬টি পরিবারের প্রত্যেকের জন্যই অত্যন্ত কঠিন ছিল। সেই সঙ্গেই ক্ষোভ উগড়ে জানিয়েছেন, মর্মান্তিক সেই ঘটনার পর ‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ’ । 

ঐশন্যা জানান,  বিয়ের মাত্র দুই মাস পরেই পহেলগাঁওতে তাঁর চোখের সামনে শুভমকে গুলি করে হত্যা করা হয়। ঘুরতে গিয়ে ভালো স্মৃতি নিয়ে ফেরার বদলে ফিরেছিলেন স্বামীর মৃত্যু শোক নিয়ে। জানিয়েছেন, যে বাড়িতে শুভম নেই, সেই একই দেয়ালের মধ্যে ফিরে এসে বসবাস করাটা অত্যন্ত কঠিন ছিল। তিনি  বলেছেন, গত এক বছরে এমন অনেক সময় গিয়েছে যখন তিনি  শুভমের ছবির সামনে বসে  কথা বলার চেষ্টা  করেছেন। ঐশন্যা বলেন,  “আমি তাকে বলতে চাই আজ আমি কী করেছি, আমার কী মনে হয়েছে,  কিন্তু সে তো নেই। আমি তার কণ্ঠস্বর মনে করার চেষ্টা করি, যা অত্যন্ত কঠিন।”

আরও পড়ুন: পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে ঐশন্যা বলেন, সেই সময় পরিস্থিতি খুবই আবেগঘন ছিল, কিন্তু তিনি তাঁর মতামত প্রকাশ করতে পেরেছিলেন। তিনি জানান,  তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি তাঁর কথা শুনেছিলেন। তিনি আরও বলেন যে, তিনি এখনও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে পারেননি । তিনি বলেন যে, “মুখ্যমন্ত্রী যোগী যখন আমাদের এখানে এসেছিলেন, তখন পরিস্থিতি এমন ছিল না যে আমরা তাঁর সঙ্গে কথা বলতে পারি।  আমি এখন বেশ কয়েকবার সময় চেয়েছি। আমি ২-৩ বার চেষ্টা করেছি, কিন্তু তাঁর সঙ্গে দেখা করতে পারিনি। আমি এই রাজ্যের মেয়ে, আমি অন্তত একবার তাঁর সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে চাই।” গত বছরের কথা স্মরণ করে শুভমের স্ত্রী বলেছেন, “আমি কখনোই কাশ্মীরে যাব না, কারণ ওই জায়গাটা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…