রাম-ধাক্কা বিজেপির, ‘বিতর্কিত’ তিন কৃষি আইন প্রত্যাহার মোদির

কৃষকদের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অন্নদাতাদের আন্দোলনের রাম-ধাক্কায় জেরবার কেন্দ্র শেষ পর্যন্ত বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে।

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’

বিল প্রত্যাহারের পাশাপাশি কৃষকদের যন্ত্রণা নিয়েও তাঁকে সরব হতে দেখা গেল। পাশাপাশি জানালেন, তাঁর সরকার কৃষক কল্যাণে কী কী পদক্ষেপ করেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মোদির এই ঘোষণার পিছনে কাজ করছে ভোটের হিসেব।

বছর ঘুরলেই পাঁচ রাজ্যে ভোট। অন্যদিকে কৃষক আন্দোলনের তাপ ক্রমশ চড়ছে। আন্দোলনের অভিমুখ ঘোরাতে একটাই রাস্তা খোলা ছিল-বিল প্রত্যাহার।  শেষ পর্যন্ত সেই রাস্তাতেই হাঁটতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী।

শুক্রবার গুরু নানকের জন্মদিনে তিনি বলেন, ‘আমাদের তরফেই হয়তো কোনও খামতি রয়ে গিয়েছে যে আমরা সব কৃষকদের বোঝাতে পারিনি। কিন্তু, আজ পবিত্র মন থেকে বলছি, যা করেছিলাম কৃষকদের জন্য করেছি। যা করছি কৃষকদের জন্য করছি।’

বিল প্রত্যাহারের পাশাপাশি কৃষক কল্যাণে তাঁর সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের কথাও জানান। এর একটা উদ্দেশ্য, সরকারের গায়ে লেগে যাওয়া কৃষক-বিরোধী তকমা মুছে ফেলা। তাঁর সরকার যে কতটা কৃষকদরদি, এদিনের ভাষণে মোদি সেটাই বোঝাতে চেয়েছেন।   

নমো বলেন, ‘প্রাকৃতিকভাবে চাষাবাদ, ন্যূনতম সহায়ক মূল্য ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে, যে কমিটিতে থাকবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধি, কৃষি বিজ্ঞানী, কৃষকরা।’

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ