অ্যামাজন পে’কে ৩.০৬ কোটি টাকা জরিমানা রিজার্ভ ব্যাঙ্কের, কিন্তু কেন?

শুক্রবার জেফ বেজোসের সংস্থাটিকে জরিমানা করেছে আরবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে ক্রমশই নিম্নমুখী ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ব্যবসা। সঠিক সময়ে পণ্য সরবরাহ না করা সহ গ্রাহকদের অ্যাকাউন্ট নিয়ে জোচ্চুরির অভিযোগ উঠেছে জেফ বেজোসের মালিকানাধীন সংস্থার বিরুদ্ধে। এবার শর্ত ভাঙায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাস্তির মুখে পড়ল অ্যামাজনের ডিজিটাল পেমেন্ট সংস্থা অ্যামাজন পে। শুক্রবার জেফ বেজোসের সংস্থাটিকে ৩ কোটি ৬ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি অ্যামাজন পে’র আধিকারিকরা।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রিপেড পেমেন্টসের ক্ষেত্রে প্রতিটি গ্রাহকের কেওয়াইসি (নো ইওর কাস্টমার) জমা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল ডিজিটাল পেমেন্ট সংস্থাগুলির জন্য। কিন্তু ওই নির্দেশকে কর্ণপাতই করেনি অ্যামাজন পে কর্তৃপক্ষ। কয়েক মাস আগেই সংস্থাটিকে কেওয়াইসি শর্ত ভঙের দায়ে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছিল। কিন্তু সেই কারণ দর্শানোর নোটিশের কোনও সদুত্তর দিতে পারেনি সংস্থাটি। তাই আর্থিক জরিমানা করা হলো।’

বহুজাতিক ই কমার্স সংস্থা ওয়ালমার্ট দেশীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট অধিগ্রহণের পরেই চাপে পড়ে গিয়েছে অ্যামাজন। গ্রাহকদের সুবিধা দিতে সংস্থার ডিজিটাল পেমেন্ট সংস্থা অ্যামাজন পে’কে হাতিয়ার করে ব্যবসা টিঁকিয়ে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে জেফ বেজোসের সংস্থা। কিন্তু যেভাবে প্রতিদিনই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠছে সংস্থার বিরুদ্ধে তাতে ভারতীয় বাজার থেকে অ্যামাজনকে পাততাড়ি গোটাতে হবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের