ওয়াইএসআর কংগ্রেস ছাড়লেন আম্বাতি রায়ডু

Share:

নিজস্ব প্রতিনিধি : অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়াডু। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন তিনি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন এই ক্রিকেটার। তবে লোকসভা নির্বাচনের আগে আচমকা কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির উপস্থিতিতে ওয়াইএসআর কংগ্রেসে যোগ দিয়েছিলেন আম্বাতি রায়াডু। এরপর জানুয়ারি মাসে নিজের এক্স হ্যান্ডেলে আম্বাতি জানান, ‘আমি ওয়াইএসআর কংগ্রেসের সদস্যপদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করছি। কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকব। এর পরের পদক্ষেপ কি হবে, তা পরে জানাব।‘

উল্লেখ্য, এর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলেছেন আম্বাতি রায়াডু। সেইসঙ্গে আইপিএলেও খেলতে দেখা যায় তাঁকে। গত ডিসেম্বরে যোগ দেওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যে কেন দল ছাড়লেন রায়াডু, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, সব ধরনের ক্রিকেট ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন রায়াডু। ২০২৩ সালের আইপিএল খেলার পর ক্রিকেট থেকে আবসর নিয়েছেন তিনি।

এদিকে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াই এস শর্মিলা কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়