রাঘব চাড্ডার ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার, দলবদল কি সময়ের অপেক্ষা?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যসভার ডেপুটি লিডারের পদে থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়ে আম আদমি পার্টি। তাঁর জায়গায় বসানো হয়েছে আপ নেতা অশোক কুমার মিত্তালকে। আপের সঙ্গে মতবিরোধের জেরে   এবার রাঘব চাড্ডাকে  পাঞ্জাব পুলিশের দেওয়া ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।  তারপর থেকেই রাঘবের দলবদলের জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে।  

পাঞ্জাব থেকে নির্বাচিত আপ সাংসদ চাড্ডাকে রাজ্য সরকার জেড প্লাস নিরাপত্তা দিয়েছিল। সূত্র জানিয়েছেন গত সপ্তাহে এই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এখন তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছে, সরকারিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত আপাতত তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।  তার ঠিক পরেই কেন্দ্রের পক্ষ থেকে আপ নেতাকে দেওয়া হয় ‘জেড ক্যাটাগরির’ নিরাপত্তা। এই পদক্ষেপের পরেই  অনেকেই  বলছেন রাঘবের বিজেপিতে যোগদান এখন শুরু সময়ের অপেক্ষা । যদিও এই নিয়ে মুখ খোলেননি আপ নেতা। 

আরও পড়ুন: রাঘব চাড্ডার পরিবর্তে ডেপুটি লিডারের পদে বসা আপ সাংসদের বাড়িতে হানা ইডির

রাজনৈতিক মহল এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। বিশেষ করে রাঘব চাড্ডা ও আপ নেতৃত্বের মধ্যে চলমান  সংঘাতের জেরে নিরাপত্তা প্রত্যাহার সহজ ব্যপার নয় বলে জানাচ্ছেন অনেকে। রাজ্যসভার পদ থেকে সরিয়ে  দেওয়ার পর আপের পদক্ষেপের জবাবে  রাঘব বলেছিলেন, তাঁকে “পরাজিত করা হয়নি, বরং চুপ করিয়ে দেওয়া হয়েছে”। আপ নেতারা রাঘবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। তারই জবাবে রাঘব  অভিযোগগুলোকে “মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন সংসদে তাঁর ভূমিকা বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়, বরং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা।

 

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের