ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ছয় রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

দীর্ঘ চার মাস বাদে দেশে করোনার দৈনিক সংক্রমণ সাতশোর গণ্ডি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই দেশে ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্রমণ চিত্র। দৈনিক আক্রান্তের সংখ্যা সাতশোর গণ্ডি ছাড়িয়েছে। ফের যাতে মারণ ভাইরাস তাণ্ডব চালাতে না পারে তার জন্য ছয় রাজ্যকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণ পরিস্থিতির ওপরে বিশেষ নজর রাখার পাসাপাশি আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গানা,কর্নাটক, তামিলনাডু ও কেরলের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, দীর্ঘ চার মাস বাদে ফের করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ সাতশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত ১২ নভেম্বর দেশে একদিনে ৭৩৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছিল। তার পরে ধীরে ধীরে দৈনিক সংক্রমণ যেমন নিম্নমুখী ছিল, তেমনই অ্যাকটিভ কেস সংখ্যাও হ্রাস পাচ্ছিল। ফেব্রুয়ারির শেষের দিকে অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল তিন হাজারের কম। কিন্তু ছয় রাজ্যে আচমকাই দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। স্থানীয় পর্যায়েই সংক্রমণ ছড়াচ্ছে।ফলে এখনই সতর্ক হওয়ার প্রয়োজন।

ছয় রাজ্যে করোনা সংক্রমিতদের দিকে বিসেষ নজর রাকার পাশাপাশি কোন-কোন অঞ্চলে সংক্রমণ ছড়াচ্ছে তাও শনাক্ত করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। করোনা সংক্রমিতদের শনাক্তের পাশাপাশি নমুনা পরীক্ষার এবং টিকাকরণ অর্থা‍ৎ বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজন হলে কনটেনমেন্ট জোন ঘোষণার মতো করা পদক্ষেপের পথে হাঁটতে হবে বলেও জানিয়ে দিয়ে্ছেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম