বাহিনীর পাশে থাকতে গুলিকাণ্ডে শাহি সাফাই:  বোঝবার ভুল

পরিস্থিতি অগ্নিগর্ভ করার জন্য দায়ী নাগাল্যান্ডবাসী, মত অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতই নাগাল্যান্ডের ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলার জন্য নাগাল্যান্ডবাসীকেই উল্টে কাঠগড়ায়  দাঁড় করালেন। 

সোমবার লোকসভায় এই ঘটনার হতাহতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তাবাহিনী ভুল করেই গুলি চালিয়েছে। ঠিক কী হয়েছিল, নাগাল্যান্ডবাসীর ভূমিকা কী ছিল, সেটাও স্বরাষ্ট্রমন্ত্রীর তাঁর বিবৃতিতে তুলে ধরেন। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে তিনি কী কী পদক্ষেপ করেছিলেন সেকথাও স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বিবৃতিতে উল্লেখ করেন।তবে ঘটনায় দুঃখপ্রকাশ করতে ভোলেননি মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দিয়েছেন ঘটনার যথাযথ তদন্তের।

লোকসভায় এদিন নাগাল্যান্ড-কাণ্ডে বিবৃতি দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার মতে, বাহিনী জেনেশুনে গুলি চালায়নি। অমিত শাহ বলেন, ওটিং গ্রামের কাছে খনি শ্রমিকদের জঙ্গি ভেবে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। ঘটনাস্থলেই নিহত হন ছজন। ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায় সেনাবাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, এলাকাবাসী ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আসাম রাইফেলসের শিবিরে চড়াও হলে বাহিনী নিরাপত্তার স্বার্থে গুলি চালালে আরও সাতজনের মৃত্যু হয়। ঘটনার সত্য উধঘাটনের জন্য সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের একজনকে সেখানে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিতে একবারেই সন্তুষ্ট নয় বিরোধী শিবির। অমিত শাহ বক্তব্য শেষ হতেই তারা এই বিষয়ে অমিত শাহকে প্রশ্ন করতে উঠলে স্পিকার জানিয়ে দেন, এই নিয়ে আর কোনও আলোচনা হবে না। নাথিং উইল গো অন রেকর্ড।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…