অমৃতসর বিমানবন্দরে আটক অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ

বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) এর স্ত্রী কিরণদীপ কাউরকে (Kirandeep Kaur) অমৃতসর বিমানবন্দরে আটক করল অভিবাসন দফতরের নিরাপত্তাকর্মীরা। বৃহস্পতিবার পঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু রাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে (Shri Guru Ram Dass International Airport) তাঁকে আটক করা হয়।

অভিবাসন দফতর সূত্রের খবর, কিরণদীপ কাউর (Kirandeep Kaur) এদিন দুপুরের বিমানে চেপে লণ্ডনে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বিমানবন্দরে। কিন্তু তাঁর সেই যাত্রা ভেস্তে দিল অভিবাসন দফতর। তাঁকে আতক করার পর দফায় দফায় জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানা গিয়েছে। কেন তিনি লন্ডন যাচ্ছিলেন, সেই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণদীপ ব্রিটেনের নাগরিক, সেদেশের পাসপোর্টও রয়েছে তাঁর কাছে।

উল্লেখ্য ‘ওয়ারিস পাঞ্জাব দে’ (Waris Punjab De) খালিস্তানপন্থী সংগঠনের প্রধান অমৃতপাল সিং বর্তমানে নিখোঁজ রয়েছেন। পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কার্যত পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তাঁর একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা হিসেবে পরিচিত অমৃতপাল সিংকে ধরতে গত ১৮ মার্চ থেকে বিশেষ অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও ‘ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধানের টিঁকিও ছুঁতে পারেনি পুলিশ। ছদ্মবেশ ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক আস্তানা বদলে চলেছেন তথাকথিত শিখ ধর্মগুরু।

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা