বাটার থেকে ঘি, ৭০০-র বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা আমুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে পণ্য পরিষেবা করের পরিবর্তিত সংস্করণ। তার আগেই মাখন থেকে ঘি, আইসক্রিম থেকে পনির-সহ ৭০০ পণ্যের দাম কমানোর ঘোষণা করল দেশের শীর্ষ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমুল। শনিবার (২০ সেপ্টেম্বর) সংস্থার তরফে নয়া মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। পণ্য পরিষেবা কর বদল ঘটায় পণ্যের দাম হ্রাস করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। পুজোর মুখে আমুলের এমন ঘোষণায় খুশি আমআদমি।

এদিন আমুলের তরফে জানানো হয়েছে, সংস্থার ১০০ গ্রাম মাখনের দাম চার টাকা কমছে। বর্তমানে ১০০ গ্রাম মাখনের দাম ৬২ টাকা। তা কমে হচ্ছে ৫৮ টাকা। এক লিটার আমুল ঘিয়ের দাম বর্তমানে ৬৫০ টাকা। তা কমে হচ্ছে ৬১০ টাকা। ফ্রোজেন পনিরের ২০০ গ্রাম প্যাকেটের দাম ৯৯ টাকা থেকে কমে হচ্ছে ৯৫ টাকা। এক কিলোগ্রাম প্রসেড চিজের দাম ৫৭৫ টাকা থেকে কমে ৫৪৫ টাকা হচ্ছে। আইসক্রিম-সহ অন্যান্য পণ্যের দামও কমছে। তবে টোনড মিল্ক, ডাবল টোনড মিল্ক, ফুল ক্রিম মিল্ক, গরুর দুধ ও মোষের দুধের দামে কোনও হেরফের হচ্ছে না। বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে সেই দামই থাকছে।

আমুলের আগেই দেশের আর এক নামী দুগ্ধজাতপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাদার ডেয়ারির তরফে জিএসটির কাঠামো পরিবর্তনের কারণে দুধ বাদে বাকি সব পণ্যের দাম কমানোর ঘোষণা করা হয়েছিল। এদিন দাম কমানোর ঘোষণা করে আমুলের তরফে বলা হয়েছে ‘দাম কমার কারণে পনির, আইসক্রিম ও মাখনের বিক্রি অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।’

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিশ্বকর্মা পুজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং কারিগর-শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

সাতসকালে দালের খরকিয়ার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

ভারতে iPhone 18 Pro ও Pro Max-এর বিক্রি শুরু, স্টোরের বাইরে উপচে পড়া ভিড় ক্রেতাদের

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর