লিটার প্রতি দুই টাকা দাম বাড়ল আমুল দুধের, কার্যকর হবে না গুজরাতে

১৫ অক্টোবর থেকে নতুন মূল্যবৃদ্ধি কার্যকর

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত:  দামি হল আমুল দুধ। লিটার প্রতি দুধের দাম বাড়ল দুই টাকা। শনিবার গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন বিজ্ঞপ্তি জারি করে মূল্যবৃ্দ্ধির ঘোষণা করেছে।  গুজরাত ছাড়া দেশের প্রতিটি রাজ্যে শনিবার, ১৫ অক্টোবর থেকে নতুন মূল্যবৃদ্ধি কার্যকর হবে। এর ফলে, এক লিটার আমুল ক্রিম মিল্কের দাম ৬১ টাকা থেকে বেড়ে হল ৬৩ টাকা। ক্রিম মিল্ক ছাড়াও সংস্থার তৈরি মোষের দুধের দামও লিটার প্রতি দুই টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই মূল্যবৃদ্ধি ফলে আমুল শক্তি মিল্কের দাম বেড়ে হল লিটার প্রতি ৫০ টাকা, আমুল গোল্ডের দাম লিটার প্রতি ৬২ টাকা, আমুল তাজার দাম বেড়ে হল প্রতি লিটার ৫৬ টাকা। তবে কেন মূল্যবৃদ্ধি সে ব্যাপারে সংস্থার তরফ থেকে সবিস্তার কিছু জানানো হয়নি। এই নিয়ে এক বছরের মধ্যে তিনবার দাম বাড়ল আমুল দুধের। চলতি বছর মার্চে প্রথমবার গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন তাদের সংস্থায় তৈরি পণ্যের দাম বাড়ায়। পাঁচ মাসের মধ্যে অগাস্টে আরও একবার তারা দাম বাড়িয়েছিল। এবার দাম বাড়ল দুই মাসের মাথায়।  তবে কী কারণে মূল্যবৃদ্ধি তা নিয়ে সংস্থার তরফ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি (এই খবর লেখা পর্যন্ত)। সংস্থার এমডি আর এস সোধি নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেন। 

এই বৃদ্ধির ঘোষণা এল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক একটি ঘোষণার পরে পরেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনকে পাঁচটি সমবায় সংস্থার সঙ্গে সংযুক্তিকরণ ঘটিয়ে মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটি তৈরি করা হবে। তবে উৎসবের আবহে আমুল দুধের দাম বৃদ্ধি নিঃসন্দহে উদ্বেগের। 

বিস্তারিত আসছে…

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি