দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদ্যুৎ চুরি করছিল পুলিশ! জরিমানা নিতেই অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে এল বিদ্যুৎ কর্মী

নিজস্ব প্রতিনিধিঃ মাথায় হেলমেট এবং বাইকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার জন্য উত্তরপ্রদেশের বাদাউন জেলায় একটি বিদ্যুৎ কর্মীর কাছ থেকে জরিমানা নিয়েছিল পুলিশ। সেই রাগেই এবার পুলিশ স্টেশনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল ওই বিদ্যুৎ কর্মী। জানা যাচ্ছে, অভিযুক্ত ওই বিদ্যুৎ কর্মীর নাম অজয়। তিনি কুনওয়ারগাঁও সাব-স্টেশনে চুক্তিভিত্তিক লাইনম্যান হিসেবে কাজ করেন। সম্প্রতি অজয় কাইলি গ্রামে একটি বিদ্যুতের লাইন মেরামত করে যখন বাড়ি ফিরছিল তখন সাব-ইন্সপেক্টর রাম নরেশ তাঁকে দাঁড় করান এভবং তাঁর কাছ থেক বাইকের কাগজপত্র দেখতে চান। অজয়ের কাছে সেই সময়ে বাইকের সব কাগজপত্র না থাকায় এবং তাঁর মাথায় হেলমেট না থাকায় তাঁকে জরিমানা দিতে হয়। সেই রাগেই পরের দিন পুলিশ স্টেশনের বিদ্যুতের লাই কেটে দেন তিনি।

 জানা যাচ্ছে, এই কাজে অজয়কে সাহায্য করেছেন তাঁরই এক সহকর্মী। অজয় পরের দিন পুরো বিষয়টি ওই প্ল্যান্টের জুনিয়র ইঞ্জিনিয়ার সতীশকে বললে তিনি এবং আরও কয়েকজন বিদ্যুৎ বিভাগের কর্মী থানা চত্বরে পৌঁছে পুলিশ আবাসনের ১২টি অবৈধ বিদ্যুতের লাইন কেটে দেন। এর জেরে ওই আবাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মহকুমা কর্মকর্তার (এসডিও) মধ্যে আলোচনার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
কুনওয়ারগাঁও থানার তরফে ওই ১২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ আবাসিক কোয়ার্টারে চালানো হচ্ছিল বলেও জানা যায়।

এই ঘটনা প্রসঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার সতীশ জানিয়েছেন, ওই থানায় যথাযথ বিদ্যুৎ সংযোগ ছিল। কিন্তু ওই থানার আবাসনে বেশকিছু বিদ্যুতের অবৈধ সংযোগ ছিল। এই বিষয়ে কোনও খবরই ছিল না বিদ্যুৎ বিভাগের কাছে। সম্প্রতি অজয় বিষয়টি অফিসে জানানোর পরে প্রকাশ্যে আসে পুরো বিষয়টি।  

Published by:

Share Link:

More Releted News:

বিশ্বের একমাত্র রুক্মিণী দেবী মন্দির এখানেই, রয়েছে জলদান করার রীতি, কারণ কী?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ