জেএনইউ-য়ের দেওয়ালজুড়ে ‘ব্রাহ্মণ তাড়াও’ স্লোগান

তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের শিরোনামে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের দেওয়াল ভরে গিয়েছে ব্রাহ্মণ তাড়াও স্লোগানে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করছে, ঘটনার পিছনে হাত রয়েছে বামেদের। যদিও বামেরা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে ঘটনার নিন্দা করে বলা হয়েছে – পরিষদ কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করছে। পরিষদ মনে করে এবং বিশ্বাস করে, দেওয়ালজুড়ে ব্রাহ্মণ তাড়াও স্লোগানের পিছনে হাত রয়েছে বামেদের। বিশ্ববিদ্যালয়ে খোলা বাতাবরণের পরিবেশ নষ্ট করার চক্রান্ত চলছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। ব্রাহ্মণদের ক্যাম্পাস থেকে বিতারণের পাশাপাশি বেনে সম্প্রদায়ভুক্তদেরও ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে দেওয়ালে স্লোগান লেখা হয়েছে।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সভাপতি রোহিত কুমার জানিয়েছেন, ক্যাম্পাসের দেওয়ালজুড়ে ব্রাহ্মণ-বিরোধী স্লোগানের পিছনে হাত রয়েছে বামেদের। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ঘটনার নিন্দা করে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

দেওয়ালজুড়ে ব্রাহ্মণ-বিরোধী স্লোগানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ তপ্ত।   

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস