বিজেপিতে যোগ দিলেন ‘অনুপমা’-খ্যাত রূপালী গঙ্গোপাধ্যায়

উন্নয়নের এই 'মহাযজ্ঞ' যখন দেখি, তখন মনে হয় আমারও এতে অংশ নেওয়া উচিত। আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই যাতে আমি যাই করি না কেন তা সঠিকভাবে করি

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ১৯ এপ্রিল থেকে। তবুও একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছে বিজেপি মহল। জেতার জন্যে একেবারে মরিয়া তাঁরা। নিজেদের আখের গোছাতে তারকারাই মোদী দলের এখন মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে। নিজেরাও জানে, জিত হয়তো তাঁদের অনিশ্চিত। তাই মোদির ডাকে সাড়া দিচ্ছেন বলিউড তারকারা। যদিও একপ্রকার মোদি ভজনার শিকার একাধিক বলিউড তারকারা।তাঁর ডাকে ইঁদুরের মতো ছুটে যান তাঁরা। তেমনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলে যোগ দিলেন হিন্দি টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি বিখ্যাত ‘অনুপমা’ ধারাবাহিকের মুখ্য মুখ। কয়েক মাস ধরেই জল্পনা চলছিল যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।

কারণ মোদির ডাকে সাড়া দিয়ে তাঁর একাধিক সভায় যোগ দিয়েছিলেন। শুধু তিনি নন, লোকসভা নির্বাচনের মুখেই বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক তারকা। যার মধ্যে আছেন, অরুণ গোভিল, অনুরাধা পডওয়াল, কঙ্গনা রানাউত-সহ একাধিক বলিউড তারকা। এবার সেই তালিকায় যোগ হলেন রূপালী গঙ্গোপাধ্যায়।সংবাদ সূত্রের খবর, বুধবার দিল্লি সদর দফতরে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। অভিনেত্রী বিনোদ তাওড়ে এবং অনিল বালুনির উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। অভিনেত্রীর রাজনৈতিক দলে যোগদানের একটি ভিডিওও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি গণমাধ্যমকে জানান, “উন্নয়নের এই ‘মহাযজ্ঞ’ যখন দেখি, তখন মনে হয় আমারও এতে অংশ নেওয়া উচিত। আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই যাতে আমি যাই করি না কেন তা সঠিকভাবে করি।” রূপালী বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টেলিভিশন তারকাদের মধ্যে একজন।

 

 

View this post on Instagram

 

A post shared by Rups (@rupaliganguly)

এই বছরের শুরুর দিকে, রূপালী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তিনি তার ‘ফ্যান গার্ল’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের মুহূর্ত শেয়ার করে নিয়েছিলেন। তখন থেকেই জল্পনা চলছিল যে, মোদি ভজনার ফল খুব শীঘ্রই পাবেন তিনি। তাই হল, বিজেপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে ডেবিউ করলেন রূপালী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী বর্তমানে তার শো ‘অনুপমা’ নিয়ে ব্যস্ত, যেটি আজ ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ রেটেড টিভি শোগুলির মধ্যে একটি। তিনি সারাভাই বনাম সারাভাই নামে একটি কমেডি-ড্রামা শো দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন, যা শহরাঞ্চলে বেশ জনপ্রিয় ছিল। কমেডি শোটি ২০০৪ সালে প্রথম সম্প্রচারিত হয় এবং মাত্র দেড় বছর পর তা বন্ধ করে দেওয়া হয়। শোতে সুমিত রাঘবন, সতীশ শাহ এবং দেবেন ভোজানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও রূপালী অসংখ্য সফল টেলিভিশন সিরিজে উপস্থিত হয়েছেন, বিশেষ করে বাবাহু অর বেবি, এবং পরভারিশ – কুছ খাট্টে কুছ মিঠি, যার পরে তিনি অভিনয় থেকে বিরতি নেন। সাত বছর বিরতির পর, তিনি ধারাবাহিক অপেরা অনুপমা নিয়ে ফিরে আসেন।

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, ৭ রাশির জাতকদের আর্থিক অবস্থা উন্নত হবে, তবে ব্যয় কমান

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা