জেলবন্দি কেজরির মৃত্যুর আশঙ্কা করলেন আপ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । এই আবহে তাঁর মৃত্যুর আশঙ্কা করল আম আদমি পার্টি। তিহার জেলের ভিতরে ‘ধীরে ধীরে মৃত্যুর’ দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেজরিকে । শনিবার এমনই দাবি করেছে আম আদমি পার্টির নেতৃত্ব।

এদিন আপ  মুখপাত্র সৌরভ ভরদ্বাজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল। সেই জন্য তিনি ইনসুলিন চেয়েছেন। তবে এখন অনুমতি দেয়নি তিহার জেল।”  এরপরেই আপ মুখপাত্র দাবি করেন,” আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি অরবিন্দ কেজরিওয়ালকে মৃত্যু দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী গত ২০-২২ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তবুও তাঁকে তিহার জেলে  ইনসুলিন দেওয়া হচ্ছে না।” 

গত ১৮ এপ্রিল আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে,”  অরবিন্দ কেজরিওয়ালের সুগার রয়েছে। তাও তিনি প্রতিদিন আম, আলু পুরি এবং মিষ্টি খাচ্ছেন। যাতে তাঁর শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায়। আর তাতেই তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে জামিনের আর্জি  করতে পারবেন।”  আদালতে ইডির এই বক্তব্যের পরেই ইনসুলিনের জন্য আবেদন করে অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে চিকিৎসকরা  ২৪ ঘণ্টা দিল্লির মুখ্যমন্ত্রীর  জেলে রয়েছেন। প্রতিদিন তাঁর রক্তে শর্করার মাত্রা দিনে দু’বার মাপা হচ্ছে বলে জেল সূত্রে জানা গিয়েছে।   

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড