১৯ ফেব্রুয়ারি  ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল তদন্তকারী সংস্থা। এই নিয়ে কেজরিওয়ালকে ষষ্টবার তলব করল ইডি।  আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁকে ইডির দফতরে তলব করা হয়েছে। বারবার ইডি তলব নিয়ে আম আদমি পার্টির তরফে জানান হয়েছে, কেজরিওয়াল যাতে লোকসভা ভোটের আগে প্রচারে নামতে না পারেন, সেজন্য তাঁকে গ্রেফতার করাই তাদের পরিকল্পনা। দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে যান, তাদের মামলা বন্ধ হয়ে যায়। আমরা কোনও দুর্নীতি করিনি, আমাদের কোনও নেতা বিজেপিতে যাবেন না।

এই প্রথম নয় এর আগে ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে ইডি তলব করেছিল। কিন্তু সেই তলবে সাড়া দেননি আপ প্রধান। কেজরিওয়াল এই তলব নিয়ে বলেন, ইডির জারি করা সমন অবৈধ এবং তাদের একমাত্র লক্ষ্য তাকে গ্রেপ্তার করা।

গত এপ্রিলে আবগারি দুর্নীতি  মামলায় আম আদমি পার্টির (এএপি) প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । ২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর তলব করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সমনে সাড়া দেননি আপ সুপ্রিমো। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। সামনেই লোকসভা নির্বাচন আর তা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি।

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়