৩ জুলাই পর্যন্ত তিহারেই থাকতে হবে কেজরিকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আগামী ৩ জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। বুধবার দিল্লির নিম্ন আদালতের তরফে এই কথা জানানো হয়েছে।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে এদিন অবশ্য কেজরি আদালতে কোনও বক্তব্য রাখেননি। বিচারককে কেজরি জানান, তাঁর হয়ে তাঁর আইনজীবীই বক্তব্য রাখবেন। এরপর ইডির তরফে আদালতের কাছে কেজরির জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়। ইডি আদালতকে জানায়, আবগারী দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য কেজরিওয়ালকে এখনও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ইডির এই বক্তব্যের বিরোধিতা করেন কেজরির আইনজীবী। দুই পক্ষের বক্তব্য শোনার পর অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। আগামী ৩ জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিকে। সেদিনই এই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, আবগারী দুর্নীতিকাণ্ডে গত ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এরপর গত ১০ মে কেজরিকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। নির্বাচনী প্রচার শেষ করে গত ২ জুন ফের তিহার জেলে যেতে হয়েছিল কেজরিকে। এরপর ১৯ জুন পর্যন্ত কেজরির জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছিল। 

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন