বুধে শেষ হাসিনার ভারতে থাকার বৈধ মেয়াদ, মুজিব-কন্যার ভাগ্য নিয়ে জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল বুধবারই বাংলাদেশের পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হচ্ছে। ওই বৈধ মেয়াদ শেষ হওয়ার পরে মুজিব কন্যাকে নিয়ে কী অবস্থান নেয় মোদি সরকার তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। যদিও মঙ্গলবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, বৈধভাবে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাঁকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তিব্বতি ধর্মগুরু দলাই লামার মতো তাঁকে ‘সাময়িকভভাবে’ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন ত‍ৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যত বিনা ভিসায় তিনি ভারতে এসেছিলেন। পরে শেখ মুজিব কন্যার কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করে দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, ৪৫ দিন পর্যন্ত বিনা ভিসাতেই ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা। আগামিকাল বুধবারই মুজিব কন্যার ভারতে আসার ৪৫ দিন পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার থেকেই তিনি কার্যত অবৈধভাবে ভারতে থাকবেন। নিয়মানুযায়ী, রাজনৈতিকভাবে তাঁকে আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া হলে গ্রেফতার করতে হবে।

যদিও মঙ্গলবার পর্যন্ত বঙ্গবন্ধু কন্যাকে ফেরত চায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান সাংবাদিকদের এদিন জানিয়েছেন, ‘কোন পদাধিকার বলে শেখ হাসিনা ভারতে রয়েছেন সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনও তথ্য নেই। এ বিষয়ে দিল্লির কাছে ঢাকার তরফ থেকে কিছু জানতে চাওয়া হয়নি।’ কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে জোরাজুরি করে দিল্লির সঙ্গে সঙ্ঘাতের পথে যেতে রাজি নয় ঢাকা। বরং ধীরে চলো নীতি নিতে চাইছে। পারিপার্শ্বিক অবস্থার উন্নতি ঘটলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি