ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আসারাম বাপু, মঙ্গলবার সাজা ঘোষণা

আইনজীবীরা মনে করছেন, স্বঘোষিত ধর্ম ব্যবসায়ী তথা ধর্মের কারবারি আসারামবাবুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গুজরাতের মোতেরায় নিজের আশ্রমে এক মহিলাকে ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু তথা গডম্যান আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করল গান্ধিনগর আদালত। আগামিকাল মঙ্গলবার সাজা ঘোষণার কথা জানিয়েছেন দায়রা আদালতের বিচারক। আইনজীবীরা মনে করছেন, স্বঘোষিত ধর্ম ব্যবসায়ী তথা ধর্মের কারবারি আসারামবাবুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে।

১০ বছর আগে সুরাতের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, মোতেরায় নিজের আশ্রমেই তাঁকে ধর্ষণ করেছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। ধর্ষণের ক্ষেত্রে স্বঘোষিত ধর্মগুরুকে সহযোগিতা করেছেন তাঁর স্ত্রী লক্ষ্মী, ছেলে নারায়ণ সাঁই, মেয়ে ভারতী, চার শিষ্যা তথা অনুসারী ধ্রুববেন, নির্মলা, জাস্সি ও মীরা। তদন্তে নেমে ৭৭ বছর বয়সী ধর্মগুরুকে গ্রেফতার করে পুলিশ। আসারামের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৪২, ৩৫৪এ, ৩৭০ (৪), ৩৭৬, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়।  শুধু গুজরাতেই নয়, ২০১৩ সালে রাজস্থানের যোধপুরেও ১৬ বছরের এক নাবালিকাকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারাম বাপুর বিরুদ্ধে। ওই মামলায় ২০১৩ সালের অগস্ট মাসে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করা হয় ধর্মগুরুকে। ২০১৮ সালে যোধপুর আদালত ওই ধর্ষণ মামলা আসারামকে দোষী সাব্যস্ত করে জেলের সাজা শোনায়।

এদিন গান্ধিনগর আদালতের দায়রা বিচারক ধর্ষণ মামলায়  ৮২ বছর বয়সী ধর্মগুরু আসারাম বাপুকে ধর্ষণ, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় অভিযুক্ত করলেও তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ও অন্যান্য অভিযুক্তদের বেকসুর খালাস করেছেন।  

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল