রাজস্থানে গহলৌত ঘনিষ্ঠ মহেশ যোশিকে প্রার্থী করল না কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: জল্পনাই সত্যি হল। কংগ্রেস হাইকম্যান্ডের বিদ্রোহ ঘোষণার অপরাধে টিকিট পেলেন না মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বিশ্বস্ত সঙ্গী তথা রাজ্যের জনস্বাস্থ্য মন্ত্রী মহেশ যোশি। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে জয়পুর শহর কংগ্রেস সভাপতি আর আর তিওয়ারিকে।

শনিবার রাতে কংগ্রেসের পক্ষ থেকে রাজস্থান বিধানসভা ভোটের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। চতুর্থ তালিকায় ২২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল জয়পুরের হাওয়া মহল আসন। গত বিধানসভা ভোটে ওই আসন থেকে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ঘনিষ্ঠ তথা রাজ্যের জনস্বাস্থ্য দফতরের মন্ত্রী মহেশ যোশি। গত বছরের সেপ্টেম্বর মাসে দলীয় নির্দেশ অমান্য করে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে কংগ্রেস সভাপতি করার দাবি জানান। এমনকি কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষ থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী বদলের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানান।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে শোকজ করা হয়েছিল। সূত্রের খবর, রাজস্থানের প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠকে সম্ভাব্য প্রার্থী তালিকায় মহেশ যোশির নাম দেখে চটে যান সোনিয়া গান্ধি। তিনি সরাসরিই জানিয়ে দেন, দলীয় অনুশাসন ভঙ্গকারীকে কোনও ভাবেই টিকিট দেওয়া যাবে না। সোনিয়ার আপত্তির কথা জানাজানি হতেই জল্পনা শুরু হয়, আসন্ন বিধানসভা ভোটে টিকিট পাচ্ছে না মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বিশ্বস্ত সঙ্গী। শনিবার সেই জল্পনাই সত্যি হল।

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য