দিল্লির ইডি দফতরে হাজিরা রাজস্থানের মুখ্যমন্ত্রী তনয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডির দফতরে হাজিরা দিলেন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গহৌলতের পুত্র বৈভব গহলৌত। সোমবার সকাল ১১টা নাগাদ দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডির সদর দফতরে পৌঁছন তিনি। বৈদেশিক মুদ্রা নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে তলব করা হয়। মুখ্যমন্ত্রী পুত্রকে জয়পুর বা দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতই ইডির মুখোমুখি হলেন।

চলতি বছরের অগস্টে রাজস্থান ভিত্তিক হসপিটালিটি গ্রুপ ট্রাইটন হোটেলস এন্ড রিসোর্টস প্রা. লিমিটেড, ভার্ধা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং এর পরিচালক শিব শঙ্কর শর্মা, রতন কান্ত শর্মা এবং অন্যান্যদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায় ইডি।  জয়পুর, উদয়পুর, মুম্বই এবং দিল্লিতে তিন দিন ধরে তল্লাশি চালিয়েছিল।  বৈভবের পাশাপাশি রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে পৌঁছয় ইডি। রতন সিং-এর সঙ্গে তাঁর কথাবার্তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। পূর্বে একটি কোম্পানিতে বৈভব গেহলটের ব্যবসায়িক অংশীদার ছিলেন বলে দাবি ইডির। ফলে সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ইডির এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও কংগ্রেস নেতারা।  মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, তাঁর পুত্রের বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে কোনও যোগাযোগ নেই। উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ইডির এই সমনকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই দেখছে কংগ্রেস।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?