এশিয়ার সেরা ধনী মহিলা ইনি, চেনেন কী?

যদিও এশিয়ার শীর্ষ ধনী মহিলার তকমা পাওয়ার পরেও উচ্ছ্বাসে ভাসছেন না ৭২ বছর বয়সী শিল্পোদ্যোগী।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়:  ভীষণ সাধাসিধে। আর পাঁচজন ভারতীয় নারীর সঙ্গে অসামান্য মিল। কিন্তু সেই আটপৌড়ে সাবিত্রী জিন্দলই (Savitri Jindal) এই মুহুর্তে এশিয়ার শীর্ষ ধনী (Asia’s Richest Woman) মহিলা। ইয়াং হুয়ান (Yang Huiyan) সহ অন্যান্যদের পিছিয়ে দিলেন জিন্দল গ্রুপের চেয়ারপার্সন (Jindal Group Chairman)। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। যদিও এশিয়ার শীর্ষ ধনী মহিলার তকমা পাওয়ার পরেও উচ্ছ্বাসে ভাসছেন না ৭২ বছর বয়সী শিল্পোদ্যোগী।

সাবিত্রী দেবীর (Savirti Jindal) স্বামী ওমপ্রকাশ জিন্দল (O P Jindal) ভারতের শিল্পজগতের এক নক্ষত্র ছিলেন। কিন্তু দেশের অন্যতম শিল্প পরিবারের বউ হওয়া সত্বেও স্বামী বেঁচে থাকাকালীন খুব একটা প্রকাশ্যে দেখা যেত না তাঁকে। বরং ঘরকন্না নিয়েই ব্যস্ত থাকতেন। কিন্তু ২০০৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় স্বামীর মর্মান্তিক মৃত্যুর পরেই পারিবারিক ব্যবসার হাল ধরেন। দেশের তৃতীয় ইস্পাত উ‍ৎপাদনকারী সংস্থার চেয়ারপার্সনের দায়িত্বভার বর্তায় সাবিত্রী দেবীর কাঁধে। যদিও স্বামীর মৃত্যুর পরেই সজ্জন জিন্দল, নবীন জিন্দল সহ চার ছেলের মধ্যে সম্পত্তির সমান ভাগ করে দিয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবসা গিয়েছে সজ্জন জিন্দলের অধীনে। JSW Steel-সহ জিন্দল গোষ্ঠীর সবথেকে বড় সম্পত্তির অধিকারী তিনিই। সম্পত্তির নিরিখে এতদিন সাবিত্রী দেবী ছিলেন ভারতের শীর্ষ মহিলা ধনী। আর দেশের দশম ধনী।

কিন্তু চিনে সম্পত্তি সঙ্কটের কারণে ভাগ্য খুলেছে সাবিত্রী জিন্দলের। শুক্রবার ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’ জানিয়েছে, সম্পত্তির নিরিখে এতদিন এশিয়ার সবচেয়ে ধনী মহিলার তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন চিনের ইয়াং হুইয়ান। তাঁর সংস্থা কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানির সম্পত্তির পরিমাণ এক ধাক্কায় ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে ১১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত পাঁচ বছর ধরে এশিয়ার শীর্ষ মহিলা ধনীর তকমা হারিয়েছেন তিনি। আর হুইয়ানকে সরিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন সাবিত্রী দেবী। যদিও গত জানুয়ারি মাসের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণও ২ বিলিয়ন ডলার কমেছে।

 

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর