বিধানসভা ভোটের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, ২৫-৩০ বিধায়কের কপাল পুড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র দেড় মাসের মধ্যেই অসমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ ভোটযুদ্ধের আগে দলীয় কৌশল চূড়ান্ত করতে মরিয়া বিজেপি। সংগঠনের অন্দরমহলে চলছে ব্যাপক রদবদলের প্রস্তুতি এবং প্রার্থী তালিকা নিয়ে কঠোর ঝাঁটাই-বাছাই। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, যেসব বর্তমান বিধায়কের বিরুদ্ধে সামান্য হলেও অভিযোগ রয়েছে বা যাঁদের জনসংযোগ ও কাজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে, তাঁদের আর টিকিট না দেওয়ার পথে হাঁটতে পারে দল। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২৫ থেকে ৩০টি আসনে নতুন মুখকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রের দাবি, এবারের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত ভাবমূর্তি, সাংগঠনিক কাজের সাফল্য এবং ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে বিজেপি যে দীর্ঘমেয়াদি ও বিস্তৃত পরিকল্পনা নিয়েছে, এই প্রার্থী বাছাই প্রক্রিয়া তারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মার্চেই রাজ্যসভা নির্বাচন, বাংলাসহ ১০ রাজ্যের ৩৭ আসনে ভোট, দিনক্ষণ জানাল কমিশন

এরই মধ্যে সামনে এসেছে ভোটের দিনক্ষণ ঘোষণা সংক্রান্ত সম্ভাব্য সময়সূচি। রাজনৈতিক মহলের ধারণা, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন অসম বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে। দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হবে। প্রচারের জন্য প্রায় ২৫ দিনের সময় পাওয়া যাবে এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই ভোটগ্রহণ শুরু হতে পারে বলে জল্পনা।

এই নির্বাচনে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বেই মাঠে নামছে। প্রচারের কৌশলকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে-ম্যাক্রো এবং মাইক্রো স্তরে। একদিকে তুলে ধরা হবে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, পরিকাঠামো প্রকল্প, হিন্দুত্ব ও নারী ক্ষমতায়নের বিষয়গুলি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে, বিশেষ করে গৌরব গগৈকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারের মূল অস্ত্র করা হবে। নির্বাচনী প্রচারকে আরও তীব্র করতে ভোটের দিন ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ৮ থেকে ১০টি জনসভার সময় চেয়েছে বিজেপি নেতৃত্ব-এমনটাই দলীয় সূত্রে খবর।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা