ব্রাহ্মণ সন্তান হয়েও গড়গড় করে পড়ে গেলেন কলেমা, প্রাণে বাঁচলেন অসমের অধ্যাপক    

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে গুলি চলেছে পর্যটকদের উপর। গুলি চালিয়েছে সন্ত্রাসবাদীরা। নক্কারজনক সেই হামলার পর প্রত্যক্ষদর্শীরা ভয়ানক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য সন্ত্রাসী হামলার সময় কীভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, বর্ণনা করেছেন নিজে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ওই অধ্যাপক বলেন যে তিনি নিজের জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে কলেমা পাঠ করেছিলেন। সহকারী অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্যের কথায়, “আমি পরিবারের সদস্যদের সঙ্গে একটি গাছের নীচে শুয়েছিলাম, হঠাৎ চারপাশে গুঞ্জন শুনতে পেলাম। দেখলাম সকলে কালেমা পাঠ করছেন।”

সহকারী অধ্যাপকও প্রাণ বাঁচাতে কলেমা পড়া শুরু করেছিলেন। “কিছুক্ষণ পরে কালো কাপড়ে মুখ ঢাকা একজন সন্ত্রাসী আমাদের দিকে এগিয়ে আসে এবং আমার পাশে শুয়ে থাকা ব্যক্তির মাথায় গুলি করে।”- সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বারবার শিউড়ে উঠেছেন দেবাশীষ।

এরপর একজন সন্ত্রাসী তাঁর দিকে এগিয়ে আসে এবং অধ্যাপককে জিজ্ঞাসা করে তিনি কী করছেন? তখন দেবাশীষ ভট্টাচার্য আরও জোড়ে জোড়ে কলেমা পড়তে শুরু করেন। এরপর সেই সন্ত্রাসী চলে যায়।

সময় নষ্ট না করে অধ্যাপক এবং তাঁর পরিবার ঘটনাস্থল থেকে পালাতে থাকেন।  ঘোড়ার ক্ষুরের চিহ্ন দেখে প্রায় ২ ঘন্টা হেঁটে অন্য এক আরোহীর সঙ্গে তারা অবশেষে হোটেলে ফিরে আসে। সংবাদমাধ্যমের সামনে কাঁপা কাঁপা কণ্ঠে দেবাশীষ বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি।”

পহেলগাঁও সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৮ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসী গোষ্ঠীর শাখা দ্য রেজিস্ট্যান্স ফোর্স (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। আধুনিক সামরিক সরঞ্জামধারী পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী এই হামলা চালায়। সন্ত্রাসীরা হিন্দুদের পরিচয় জেনে তারপর তাঁদের গুলি করে হত্যা করে।

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন