Kanpur: এক ঘণ্টার মধ্যে কানপুরে দু’টি পথ দুর্ঘটনায় হত ৩১

দুর্ঘটনায় শোক প্রকাশ মোদি, যোগীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: পথ দুর্ঘটনা কানপুরে। এক ঘণ্টার মধ্যে দুটি। একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দ্বিতীয় দুর্ঘটনায় মৃত্যু হয় আরও পাঁচজনের

প্রথম দুর্ঘটনাটি ঘটে সার থানার অন্তর্গত ভাদেউনা গ্রামে। ট্র্যাক্টর-ট্রলিতে যাত্রী ছিলেন ৫৬জন। এরা গিয়েছিল ফতেহপুরের কাছে চন্দ্রিকা দেবী মন্দিরে। মন্দিরে মুন্ডন (শ্রাদ্ধানুষ্ঠানের আগের দিনের ক্ষৌরকার্য সংক্রান্ত আচার) সেরে ফিরছিল। কানপুরের কাছে ট্র্যাক্টর-ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান ২৬জন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশবাহিনী দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। জেলাশাসক জানিয়েছেন মৃতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মহিলা ও শিশু। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। টুইটার হ্যান্ডেলে মোদির টুইট – অত্যন্ত মর্মন্তুদ ঘটনা। দুর্ঘটনায় হতদের পরিবারের প্রতি রইল সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। সেই সঙ্গে হতাহতদের পরিবার পিছু এককালীন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃত পরিবার পিছু রাজ্য সরকার দেবে এককালীন দুই লক্ষ টাকা, আহত পরিবার পিছু এককালীন ৫০ হাজার টাকা।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে আহিরওয়ান সেতুর কাছে। ট্রাকের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ছয় জন। ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪