নাগাল্যান্ড: জেল ভেঙে পালাল খুনে অভিযুক্ত-সহ নয় বন্দি

শুরু হয়েছে নাকা তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, কোহিমা:  জেল থেকে পালাল খুনে অভিযুক্ত এক বন্দি-সহ নয়। পলাতকদের মধ্যে এক নাবালকও রয়েছে। তাদের খুঁজে বের করতে পুলিশ নাকা তল্লাশি শুরু করেছে। নাগাল্যান্ডের মন জেলায় থানায় নয়জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গ্রামবাসীদের উদ্দেশ্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, বন্দিদের ব্যাপারে খোঁজ পেলে অবিলম্বে যেন তারা নিকটবর্তী থানায় যোগাযোগ করা হয়।

জেল ভেঙে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে। পুলিশের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, চাবি দিয়ে জেলের তালা খুলে ওই নয় বন্দি পালিয়ে যায়। কী করে বন্দিদের হাতে চাবি পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নজরে পড়ে রবিবার সকালে।

অন্যান্যদিনের মতো রবিবার সকালে নিরাপত্তাকর্মীরা প্রতিটি সেল ঘুরে ঘুরে দেখছিলেন। আচমকাই তাদের নজরে পড়ে জেলের একটি সেলের দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে। সাততাড়াতাড়ি তারা জেল কর্তৃপক্ষের কানে তোলে। শুরু হয় তল্লাশি। বন্দি পালিয়ে যাওয়ার পিছনে জেলের কারও হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার পিছনে বড় ধরনের যে গাফিলতি রয়েছে, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রশাসনের পদস্থকর্তারা জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। শনিবার রাতে নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পলাতক বন্দিদের বয়স সম্পর্কে কিছুই জানায়নি।

আরও পড়ুন অসম রাইফেলসের কাণ্ডে উত্তপ্ত নাগাল্যান্ড! ফের মৃত্যু এক গ্রামবাসীর

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির