ত্রিপুরায় তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে হামলা, থানায় দায়ের অভিযোগ

ত্রিপুরায় আবারও হামলার মুখে তৃণমূল। শুক্রবার থেকেই ত্রিপুরায় শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি। আর তৃণমূলের সেই প্রচার কর্মসূচিতে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় আবারও হামলার মুখে তৃণমূল। শুক্রবার থেকেই ত্রিপুরায় শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি। আর তৃণমূলের সেই প্রচার কর্মসূচিতে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। আগরতলায় আমতলি বাজারে তৃণমূলের প্রচার গাড়িতে ব্যপক ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি তৃণমূলের। প্রসঙ্গত আজ থেকেই ত্রিপুরায় বিশেষ জন সম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে চলছিল অভিযান। আস্তাবল বাজার থেকে আমতলিতে গেলে হামলার মুখে পড়ে তৃণমূল। তবে কে বা কারা হামলা চালাল তা স্পষ্ট নয়। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি কর্মীরাই হামলা চালিয়েছে। এই ঘটনার জন্য আমতলি থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল নেতৃত্বের দাবি, ওই প্রচার গাড়িতে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব-সহ বেশ কয়েকজন নেতা ছিলেন। হামলায় সুস্মিতা দেবও আহত হয়েছেন। পাশাপাশি মামুন খান নামে এক স্থানীয় যুব তৃণমূল নেতা এবং আই-প্যাকের এক কর্মীও গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের আগরতলার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘এটা গণতান্ত্রিক দেশ, এখানে পুর নির্বাচনের আগে কোনও জনসংযোগ কর্মসূচি কী হতে দেবে না জঘন্য এবং নারকীয় হামলা। ওদের এতটাই ঔদ্ধত্য যে মুখটা পর্যন্ত ঢাকার প্রয়োজনবোধ করেনি। ফলে বোঝাই যাচ্ছে, শাসকদলের ছায়ায় এই আক্রমণ চালানো হয়েছে’। তিনি আরও জানান, তাঁর মোবাইল ও ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। মোবাইল ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-কে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ‘যদি সৎ সাহস থাকে তবে ব্যালট পেপারে লড়াই করো’।

 

পুরো ঘটনা জানিয়ে আমতলি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এই বিষয়ে এসডিপিও জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা হামলার সঙ্গে যুক্ত তাঁদের খোঁজ চলছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী আগে এই রাজ্যের দিকে মন দিক, পরে ত্রিপুরার দিকে নজর দিলে ভালো হয়। যদিও পাল্টা আক্রমণে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই হামলার নিন্দা করে টুইট করে লেখেন, বিপ্লব দেবের নিয়ন্ত্রনাধীন সরকার বিরোধীদের উপর আক্রমণের নতুন রেকর্ড গড়ল। রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের উপর শারীরিক নিগ্রহের ঘটনায় তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক রাজনৈতিক সন্ত্রাস। সময় এসে গিয়েছে, ত্রিপুরার মানুষ এর জবাব দেবেন’। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে