কাতিল বহু, বিয়ের ১৫ দিনের মাথায় শুটার ভাড়া করে স্বামীকে খুন

ফের স্বামী খুনের মতো হাড়হিম ঘটনা! প্রেমিকের সঙ্গে মিলে বিয়ের ১৫ দিনের মধ্যে স্বামীকে খুন করলেন স্ত্রী। সাঙ্ঘাতিক কাণ্ড উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বামী খুনের মতো হাড়হিম ঘটনা! প্রেমিকের সঙ্গে মিলে বিয়ের ১৫ দিনের মধ্যে স্বামীকে খুন করলেন স্ত্রী। সাঙ্ঘাতিক কাণ্ড উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়। প্রেমিকের সঙ্গে বসে সম্পূর্ণ ঠান্ডা মাথায় স্বামীকে খুন করার পরিকল্পনা করেন খোদ স্ত্রী। যদিও নিজ হাতে নয়, ভাড়াটে খুনি দিয়ে স্বামী দিলীপকে হত্যা করেছে নববিবাহিতা স্ত্রী প্রগতি এবং তাঁর প্রেমিক অনুরাগ। বর্তমানে পুলিশ ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে। প্রাথমিক সূত্রের খবর, গত ৫ মার্চ প্রগতির সঙ্গে বিবাহ হয় মৈনপুরীর বাসিন্দা ব্যবসায়ী দিলীপের। কিন্তু বিয়ের আগে থেকেই অনুরাগের সঙ্গে প্রেম ছিল প্রগতির। প্রায় চারবছর তাঁদের প্রেমের সম্পর্কে ছিল। অনুরাগকে কিছুতেই ছাড়তে রাজি ছিলেন না প্রগতি। যেকোনও মূল্যে সে অনুরাগকে কাছে পেতে চেয়েছিলেন।

তার মধ্যেই দিলীপের সঙ্গে পরিবারের লোকজন প্রগতিকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরেও অনুরাগের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান প্রগতি। এরপরেই পথের কাঁটা স্বামীকে সরিয়ে দিতে তাঁকে খুনের ষড়যন্ত্র করেন অনুরাগ এবং প্রগতি। এরপর বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ টাকা পেয়েছিলেন প্রগতি, সেই টাকা দিয়ে শ্যুটার ভাড়া করেন প্রগতি। প্রায় ২ লক্ষ টাকা দেন তিনি বন্দুকধারীকে। এরপর ১৯ মার্চ প্রগতির স্বামী যখন কনৌজ থেকে ফিরেছিলেন বাড়ি, তখন বন্দুকধারীর দল তাঁকে জোর করে তুলে নিয়ে আউরাইয়া সাহার থানা এলাকায় পালিয়া গ্রামের কাছে একটি গমক্ষেতে নিয়ে যান। সেখানেই গুলি করা হয় দিলীপকে। এরপর পরেরদিন সকালে তাঁকে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় দিলীপকে। এবং সেখানেই ২১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলীপ।

এরপর সিসিটিভি ফুটেজ দেখে অনুরাগের সঙ্গী রামজি নাগারকে গ্রেফতার করে পুলিশ, তিনিই দিলীপের উপর গুলি চালিয়েছিল। এরপর রামজি নাগারের স্বীকারোক্তিতে ফাঁস হয় প্রগতি এবং অনুরাগের নাম। এবং তাঁরা পুলিশি জেরায় সবটা স্বীকার করেন। জানান, একই গ্রামের বাসিন্দা অনুরাগ যাদবের সঙ্গে তাঁর ৪ বছরের প্রেম ছিল। কিন্তু তাঁদের প্রেমে আপত্তি ছিল পরিবারের। কিন্ত অনুরাগের প্রেমে পাগল ছিলেন প্রগতি। এই কারণেই পথের কাঁটা স্বামীকে সরাতে তিনি অনুরাগের সঙ্গে মিলে তাঁকে খুন করার ষড়যন্ত্র করেন। ভাড়াটে শ্যুটার রামাজি অনুরাগের বন্ধু ছিলেন। এবং ২ লক্ষ টাকার বিনিময়ে তিনি দিলীপেকে নির্জন জায়গায় ডেকে নিয়ে গুলি করেন। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, কার্তুজ সবটাই উদ্ধার করেছে। এবং তিন অভিযুক্তকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ