সাইক্লিং করতে গিয়ে ক্যাবের ধাক্কায় প্রাণ হারালেন ইন্টেল ইন্ডিয়ার প্রাক্তন পদস্থ কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল বেলায় সাইক্লিং করতে  গিয়ে ক্যাবের ধাক্কায় প্রাণ হারালেন  ইন্টেল ইন্ডিয়ার প্রাক্তন পদস্থ কর্তা অবতার সাইনি (Avtar Saini)।  প্রতিদিনের মত বুধবার সকালে তিনি নাভি মুম্বাইয়ের রাস্তায় (Navi Mumbai) সাইকেল চালাচ্ছিলেন। আর সেই সময় তাঁকে একটি ক্যাব আচমকাই ধাক্কা মারে। হেলমেট পরা থাকা সত্ত্বেও সাইনি গুরুত্বর আহত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনা নিয়ে এক সাইকেল আরোহী বলেন, অবতার সাইনি (Avtar Saini) যখন সাইকেল চালাচ্ছিলেন সেই সময় তাঁকে পিছন থেকে ধাক্কা মারে একটি ক্যাব। এই ঘটনার পরেই রাস্তায় পড়ে যান সাইনি। তবে এই দুর্ঘটনার পড়ে ওই ক্যাব চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছিলেন। তবে অন্যান্য সাইকেল আরোহীদের তৎপরতায় ওই ক্যাব চালক ধরা পড়ে। এরপরেই তারা পুলিশের হাতে ক্যাব চালককে তুলে  দেয়। ইতিমধ্যেই পুলিশ ওই চালকের বিরুদ্ধে দায়ের করেছে মামলা।

চেম্বুরের বাসিন্দা সাইনি তিন বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর একাই থাকতেন। তার ছেলে এবং মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। ইনটেল ইন্ডিয়ার প্রেসিডেন্ট গোকুল ভি সুব্রহ্মণ্যম সাইনির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন । ইনটেলের পক্ষ থেকে বলা হয়, ‘ইনটেলের প্রাক্তন ম্যানেজার ও পরিচালক অবতার সাইনির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অবতার ভারতে  Intel R&D স্থাপনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।‘

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay