জাল জন্ম শংসাপত্র মামলায় স্ত্রী-পুত্র সহ আজম খানের ৭ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ফের বিড়ম্বনায় সমাজবাদী পার্টির প্রবীণ নেতা তথা রামপুরের প্রাক্তন সাংসদ আজম খান। ২০১৯ সালের জাল জন্ম শংসাপত্র মামলায় বুধবার তাঁকে সাত বছরের জেলের সাজা শুনিয়েছে রামপুর আদালত। সেই সঙ্গে আজম খানের স্ত্রী তাজিন ফাতিমা ও ছেলে আবদুল্লাহ আজমকেও সাত বছরের জেলের সাজা শোনানো হয়েছে। সাজা ঘোষণার পরেই তিন জনকে পুলিশ হেফাজতে নিয়ে জেলে পাঠিয়েছে।

গত ২০১৯ সালের ৩ জানুয়ারি রামপুরের গঞ্জ থানায় সপার প্রবীণ নেতা আজম খানের  ও তাঁর স্ত্রী তাজিন ফাতিমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক আকাশ সাক্সেনা। তাঁর অভিযোগ, ছেলে আবদুল্লাহ আজমের জন্য দুটি জাল জন্ম শংসাপত্র তৈরি করিয়েছেন প্রবীণ সপা নেতা ও তাঁর স্ত্রী। একটি লখনউ থেকে এবং অন্যটি রামপুর থেকে। লিখিত অভিযোগ পেয়েই বেনজির ত‍ৎপরতায় তদন্ত শুরু করে রামপুর পুলিশ।

রামপুর আদালতে পুলিশের পক্ষ থেকে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, রামপুর পুরসভার পক্ষ থেকে আবদুল্লাহ আজমের নামে যে জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে, তাতে আজম-পুত্রের জন্মতারিখ রয়েছে ১৯৯৩ সালের ১ জানুয়ারি। আবার লখনউ থেকে ইস্যু করা জন্ম শংসাপত্রে জন্মতারিখ দেখানো হয়েছে ৩০ সেপ্টেম্বর ১৯৯০। এদিন ওই জাল জন্ম শংসাপত্র মামলায় সাজা ঘোষণা করতে গিয়ে রামপুরের সাংসদ-বিধায়ক আদালতের বিচারক শোভিত বনশল সপা নেতা আজম খান, তাঁর স্ত্রী তাজিন ফাতিমা ও আবদুল্লাহ আজমকে সাত বছরের জেলের সাজা শুনিয়েছেন।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য