পর্যাপ্ত মজুত রেখেই ভিন রাজ্যের বাজারে যাবে বাংলার আলু

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে আলুর বিপুল উৎপাদন প্রথমে স্বস্তি দিলেও পরে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চাষিদের কাছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় আলুর দাম দ্রুত কমতে শুরু করে, ফলে বহু কৃষক বাধ্য হচ্ছিলেন কম দামে ফসল বিক্রি করতে। এই পরিস্থিতিতে চাষিদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসে রাজ্য সরকার। কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে মাসের শুরু থেকেই সহায়ক মূল্যে আলু কেনার প্রক্রিয়া শুরু হয়, যার ফলে অনেকটাই স্বস্তি পান কৃষকরা।

এবার অতিরিক্ত উৎপাদিত আলুর সঠিক ব্যবহার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্যের প্রয়োজনীয় পরিমাণ আলু হিমঘরে সংরক্ষণ করে উদ্বৃত্ত অংশ ভিন রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হিমঘর মালিক ও ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ হিমঘরে আলু সংরক্ষণের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং এরপরই রেলপথে রেকের মাধ্যমে আলু অন্য রাজ্যে পাঠানো শুরু হয়েছে।

আরও পড়ুন: কর্মসূচিতে ঠাসা রবিবার, মমতা-অভিষেকের প্রচারে ঝড়

এই উদ্যোগের ফলে বাজারে আলুর অতিরিক্ত চাপ কমবে এবং দামও কিছুটা স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। এতে একদিকে যেমন চাষিরা ন্যায্য মূল্য পাবেন, তেমনই হিমঘরগুলিও নির্ধারিত সময়ে খুলে আলু বাজারজাত করতে পারবে। ফলে পুরো সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকবে।

ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকেও জানানো হয়েছে, সরকারের সঙ্গে সমন্বয় রেখে তারা কাজ করছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে বলা হয়েছে, বাইরে আলু পাঠাতে অতিরিক্ত রেকের ব্যবস্থা করা হয়েছে এবং এ ক্ষেত্রে কোনও সরকারি বাধা নেই। অন্যদিকে, চাষিরাও জানিয়েছেন, সহায়ক মূল্যে আলু কেনা শুরু হওয়ায় তাঁদের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমেছে। এখন ভিন রাজ্যে আলু রফতানি শুরু হওয়ায় তাঁদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

সাত লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ট্রেনে ফেলে গিয়েছিলেন যুবতী, উদ্ধার করল রেল পুলিশ

প্যারিসে ফের বন্দুকবাজের হামলা! ঘটনাস্থলে মৃত ১, জখম একাধিক

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

নৈহাটিতে বিসর্জনের রাতে তাণ্ডব! তরণীকে মারধর করে সোনার চেইন ছিনতাই, গ্রেফতার তৃণমূলের ৫ দুষ্কৃতী

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

লক্ষ্মীপুজোর আগেই সুখবর! এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জানেন কত হল?

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে