‘মোদিকে আক্রমণ করার ক্ষেত্রে সাবধান হোন’, রাহুলকে সতর্ক করল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে লোকসভার ভোট। আর ওই ভোটের আগেই ফের ‘বিজেপি বান্ধবের’ ভূমিকায় প্রধান নির্বাচন কমিশনারের কুর্সিতে বসা রাজীব কুমার। ‘প্রভু’ নরেন্দ্র মোদির কোনও নিন্দা যে তিনি সহ্য করবেন না তা বুধবার স্পষ্ট করে দিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন রাহুল গান্ধিকে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী সম্পর্কে শব্দচয়নে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত বছরের নভেম্বর মাসে রাজস্থান, ছত্তিশগড়-সহ চার রাজ্যের বিধানসভা ভোটের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপয়া’ ও ‘পকেটমার’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি। আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার বরণ করতে হয়েছিল রোহিত শর্মাদের। ওই দিন স্টেডিয়ামে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভার ভোট প্রচারে রোহিতদের লজ্জাজনক হারের জন্য মোদিকে কাঠগড়ায় তুলে রাহুল বলেছিলেন, ‘অপয়া স্টেডিয়ামে যাওয়ার জন্যই আমাদের ছেলেরা হেরেছে।’

প্রধানমন্ত্রীকে ‘অপয়া’ এবং ‘পকেটমার’ বলে কটাক্ষ করায় রাহুল গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল বিজেপি নেতৃত্ব। ‘প্রভুদের’ কাছ থেকে নালিশ পেয়েই বেনজির ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছিল কমিশন। শুধুমাত্র কমিশনে নালিশ জানিয়েই ক্ষান্ত হয়নি বিজেপি নেতৃত্ব। রাহুলের বিরুদ্ধে একাধিক রাজ্যে দায়ের হয়েছিল মামলা। গত ডিসেম্বরেই ওই মামলায় রাজীব তনয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই মোদি সম্পর্কে মন্তব্য করার আগে বিশেষ সতর্ক থাকার জন্য রাহুলকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ১ মার্চই কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে এবার থেকে দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের কড়া ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে