বেঙ্গালুরুর ডে-কেয়ার কেলেঙ্কারি! কর্নাটক সরকারের কাছে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অফিসে যাওয়ার সময় ছোট সন্তানদের দেখাশোনার জন্য ডে কেয়ারে রেখে যেতেন বাবা-মায়েরা, সেখানেই শিশুদের উপর চলছিল অমানবিক অত্যাচার। ঘটনাটি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের বেঙ্গালুরুতে। অভিযোগের ভিডিও প্রকাশ্যে আসার পর  তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস চত্বরে কর্মীদের সন্তানদের জন্য একটি শিশু পরিচর্যা কেন্দ্র চালানো হতো। প্রতিদিন কর্মীরা অফিসে যাওয়ার আগে তাঁদের ছোট সন্তানদের সেখানে রেখে যেতেন। অভিযোগ, ওই কেন্দ্রে কর্মরত কয়েকজন পরিচর্যাকারী শিশুদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করতেন। কান্না করলে মারধর, ভয় দেখানো এবং নানা ধরনের শাস্তি দেওয়া হতো বলেও অভিযোগ।   একটি ভিডিও সামনে আসে, সেই ভিডিওতে দেখা যায়, শিশুদের কান্না থামাতে শৌচাগারের ভিতরে আটকে রাখা হচ্ছে। টয়লেটের জেট স্প্রে দিয়ে তাদের মুখে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। কয়েকজন শিশুকে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া শিশুদের জোর করে কমোডে বসিয়ে রাখা এবং কাঁদলে চুপ করে থাকার জন্য ভয় দেখানোর অভিযোগ রয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুনঃ খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে শোকস্তব্ধ ইরান, আবেগে ভাসলেন ইরানের স্পিকার ও বিদেশমন্ত্রী

শিশুদের উপর নির্যাতনের অভিযোগে পাঁচজন পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।ঘটনার ভিডিও সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। শিশুদের অভিভাবক এবং সংশ্লিষ্টদের বয়ানও নেওয়া হচ্ছে। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী সংস্থার ভূমিকার সমালোচনা করে বলেছেন, শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না।  দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই শিশু পরিচর্যা কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের