পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে প্যারিস যাওয়ার ছাড়পত্র দিল না মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ভারতীয় পুরুষ হকি দলকে উ‍ৎসাহ জোগাতে প্যারিস যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। কিন্তু তাঁর সেই উদ্যোগে জল ঢেলে দিল মোদি সরকার। বিদেশ মন্ত্রকের তরফে তাঁর বিদেশ সফরের ক্ষেত্রে রাজনৈতিক ছাড়পত্র দেওয়া হয়নি। কেন্দ্রের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

শনিবার পঞ্জাব সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে নামছে ভারতের পুরুষ হকি দল। ওই দলের সিংহভাগ খেলোয়াড়ই পঞ্জাবের। ফলে তাঁদের উ‍ৎসাহিত করতে প্যারিস যাওয়ার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। ৩ অগস্ট থেকে ৯ অগস্ট পর্যন্ত প্যারিসে থাকার কথা ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশ সফরে যেতে গেলে বিদেশ মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। ওই ছাড়পত্রের জন্য আর্জিও জানিয়েছিলেন মান। কিন্তু তাঁর সেই আর্জি নাকচ করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের তরফে যুক্তি দেখানো হয়েছে, ‘পঞ্জাবের মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটগরি পান। খুব অল্প সময়ের মধ্যে প্যারিসে তাঁর জন্য উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্থ করা সম্ভব নয়।’ শুক্রবারই বিদেশ মন্ত্রকের তরফে মুখ্যমন্ত্রীর সচিবালয়কে (সিএমও) ছাড়পত্র না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

শুধু পঞ্জাবের মুখ্যমন্ত্রী নয়, পঞ্জাব বিধানসভার অধ্যক্ষকেও বিদেশ সফরে যাওয়ার জন্য কেন্দ্র সরকার ছাড়পত্র দেয়নি। এদিন পঞ্জাব বিধানসভার অধ্যক্ষ কুলতার সিং সান্ধোয়ান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ৪ অগস্ট থেকে ৭ অগস্ট অনুষ্ঠিত অধ্যক্ষদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু সেই অনুমতি দেয়নি বিদেশ মন্ত্রক।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’