তিহাড়ে কেজরির সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ভগবন্ত মানে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তিহাড় জেলে গিয়ে দেখা করার অনুমতি পেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে । আগামী ১৫ এপ্রিল তিনি জেলে গিয়ে কেজরির সঙ্গে  দেখা করবেন । জানা গিয়েছে তিহাড়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দিল্লি ও পাঞ্জাবের পুলিশরা এই দুই নেতাকে দেখা করার অনুমতি দিয়েছে।

সূত্রের খবর, জেলের নিয়ম মেনেই তাদের এই সাক্ষাৎ হবে। এরআগে  বুধবার নিরাপত্তজনিত কারণের জন্য কেজরির সঙ্গে বৈঠক হয়নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। Z+নিরাপত্তার মাঝেই আপ সুপ্রিম সঙ্গে বৈঠক হবে। অন্যদিকে গ্রেপ্তারের পর থেকে কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল এবং তার প্রাক্তন ব্যক্তিগত সচিব বিভাব কুমার জেলে তিনবার তার সঙ্গে দেখা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।  এই আবহে তিহার জেলের মধ্যে আপ সুপ্রিম সঙ্গে কি নিয়ে আলোচনা হবে তা এখন জানা যায়নি।

গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট গ্রেফতারি থেকে রক্ষকবচের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। গ্রেফতার হলেও জেলে বসেই কেজরিওয়াল সরকার চালাবেন বলে আম আদমি পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়। টানা ১১ দিন ইডি হেফাজতে থাকার পরে গত ১ এপ্রিল আপের জাতীয় সমন্বয়ককে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা। ওই নির্দেশের পরেই তিহাড় জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড