বাজারে এল ভারত বায়োটেকের নাকে দেওয়া টিকা

সরকারি হাসপাতালে টিকার দাম ৩২৫ টাকা, বেসরকারি হাসপাতালে ৮০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ভারত বায়োটেকের তৈরি নাকে দেওয়ার টিকা ইনকোভ্যাক আত্মপ্রকাশ করল। ভারত বায়োটেক বিশ্বে একমাত্র সংস্থা, যারা প্রথম করোনার বিরুদ্ধে লড়াই করতে নাকে দেওয়ার টিকা তৈরি করে। সংস্থা আগেই জানিয়েছিল, ২৬ জানুয়ারি তারা তাদের টিকা বাজারে ছাডবে।  এই টিকা পাওয়া যাবে সরকারি ও বেসরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালের জন্য টিকার দাম ধার্য করা হয়েছে ৩২৫ টাকা। আর বেসরকারি হাসপাতালে টিকার দাম তুলনামূলকভাবে বেশি। বেসরকারি হাসপাতালে এই টিকার দাম ৮০০ টাকা। এই দামের সঙ্গে যুক্ত হবে মূল্যযুক্ত কর। আটশো টাকার টিকা দাম প্রায় হাজার টাকার কাছাকাছি  পৌঁছে যাবে। 

গত ২৭ ডিসেম্বের কেন্দ্র এই টিকার দাম ঘোষণা করে। সূচ ফোঁটাতে যাদের ভয়, তাদের কথা ভেবে ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। টিকা তৈরির পর হয়েছিল ট্রায়াল রান। সেই ট্রায়াল রানে ইতিবাচক ফল পাওয়ায় ভারত বায়োটেক ছাড়পত্রের জন্য ড্রাগ কন্ট্রোল অব ইন্ডিয়ার কাছে টিকা পরীক্ষার ফল সহ নমুনা পাঠানো হয়। ড্রাগ কন্ট্রোল জরুরী ভিত্তিতে টিকা প্রয়োগের ছাড়পত্র দেয়। 

তবে যে সময়ে ভারত বায়োটেক নাকে দেওয়ার টিকা বাজারে ছাড়ল, সেই সময় করোনা সংক্রমণ অনেকটাই কম। গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ১০০-য়ের নীচে ঘোরাফেরা করছে। ফল, এই টিকা তৈরির জন্য যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছে ভারত বায়োটেক, সেই টাকা তারা ঘরে তুলতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রইল

 

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের