নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি ঘনিভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, শনিবার রাতের মধ্যেই সেটি কিছুটা শক্তি বৃদ্ধি করবে। বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে নিম্নচাপটি। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপ কিছুটা শক্তি বাড়িয়ে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর চলে আসবে। যার ফলে আজ, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’দিনে বৃষ্টি বাড়বে রাজ্যের উপকূলের জেলাগুলিতে। বিশেষ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি কমলা সতর্কতা। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হলুদ সতর্কতা। তবে এই নিম্নচাপের প্রভাব রবিবারের মধ্যে কেটে যাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে আগামিকাল রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে। সোমবার আরও কমবে বৃষ্টিপাতের পরিমাণ।

আরও পডুন: তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

উত্তরবঙ্গে আজ, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিগত এক সপ্তাহ অতি ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। আজ থেকে সেটি কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে উপরের দিকের পাঁচ জেলায় আপাতত আগামী চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া তেমন কোনও উল্লেখযোগ্য সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্য। কলকাতায় আজ, শনিবার সকাল থেকেই রোদ উঠেছে। খুব বেশি বৃষ্টি না হলেও নিম্নচাপের প্রভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ শহর কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভবনা রয়েছে। সঙ্গে দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

সন্ধ্যার আড্ডা জমাতে বাড়িতেই বানান বেকারির মতো মুচমুচে নোনতা কাজু বিস্কুট

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অহংকারই কেরিয়ার ধ্বংস করেছে রাজেশ খান্নার’, কিংবদন্তির সঙ্গে কাজ করার ভয়ঙ্কর অভিজ্ঞতা তেজ সাপ্রুর

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

ছুটির দুপুরে মেনুতে আনুন নতুন চমক, সহজ উপকরণে বানিয়ে নিন ‘মাটন যেমন তেমন’

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন