তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে একের পর এক নেতা গ্রেফতার হয়েছে। এবার গ্রেফতার রাজ্যের আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে সনৎ দে-কে পাকড়াও করে পুলিশ। গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরেই সেখানে হানা দেন তদন্তকারীরা। গ্রেফতারের পর তাঁকে নৈহাটি থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেও সনৎ দে-র বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তবে সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চলছিল।

শেষ পর্যন্ত দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারের পর শনিবারই সনৎ দে-কে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির