৭২১ বছর পর ধারের ভোজশালায় সরস্বতী বন্দনা, মহা আরতিতে মাতলেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭২১ বছরের ইতিহাসে যা ঘটেনি, শুক্রবার তা-ই দেখা গেল মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরে। ভোজশালার দরজা খুলতেই বদলে গেল বহু বছরের চেনা ছবি। আদালতের রায়ের পর প্রথমবার শুক্রবার সেখানে অখণ্ড পুজো ও মহাআরতির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্তদের ভিড়ে সরগরম হয়ে ওঠে এলাকা। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে নতুন করে তীব্র হয়েছে হিন্দু-মুসলিম পক্ষের আইনি ও ধর্মীয় টানাপোড়েন।

শুক্রবার ভোর থেকেই ভোজশালা চত্বরে প্রবেশ করতে শুরু করেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষভাবে সাজানো হয় গর্ভগৃহ। দেবী সরস্বতীর প্রতিকী প্রতিমা স্থাপন করে পুজো ও মহাআরতির প্রস্তুতি নেওয়া হয়। দীর্ঘদিন ধরে থাকা একটি ফলক, সেখানে লেখা ছিল, ‘শুক্রবার হিন্দুদের প্রবেশ নিষেধ’, সেটিও সরিয়ে দেওয়া হয়েছে। সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোজশালা এবং আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প

এই বিতর্কিত ভোজশালা-কমল মৌলা মসজিদ চত্বর নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ এই স্থানকে ‘বাগদেবী সরস্বতী মন্দির’ হিসেবে স্বীকৃতি দেয় এবং শুক্রবারের নামাজের অনুমতি বাতিল করে। সেই রায়ের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। মসজিদের তত্ত্বাবধায়ক কাজী মঈনুদ্দিনের দাবি, আদালতের সিদ্ধান্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং ১৯৯১ সালের উপাসনালয় আইনের পরিপন্থী। অন্যদিকে হিন্দু সংগঠনগুলির দাবি, হাইকোর্ট যখন এটিকে মন্দির হিসেবে ঘোষণা করেছে, তখন চত্বর থেকে সমস্ত ‘অননুমোদিত ইসলামিক প্রতীক’ সরিয়ে ফেলতে হবে। এছাড়া, কিছু হিন্দু আবেদনকারী দাবি করেছেন, চত্বরের মাটির নীচে হনুমান সহ একাধিক হিন্দু দেবদেবীর মূর্তি চাপা রয়েছে। সেই কারণে বৈজ্ঞানিক খননের দাবিও উঠেছে। এদিকে মুসলিম পক্ষ জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টে সমস্ত নথি ও প্রমাণ পেশ করবে এবং এই স্থানের মালিকানা নিয়ে নিজেদের দাবি জোরালোভাবে তুলে ধরবে।

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?