ভোজশালায় মহা আরতির প্রস্তুতি, গোমূত্র দিয়ে নিজেদের শুদ্ধ করে পুজো শুরু করলেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কয়েক দশকের আইনি লড়াই, ঐতিহাসিক বিতর্ক এবং ধর্মীয় টানাপোড়েনের পর মধ্যপ্রদেশের ধারের ভোজশালাকে মন্দির হিসেবে স্বীকৃতি দিয়েছে হাইকোর্ট। আদালতের এই ঐতিহাসিক রায়ের পরই শনিবার রাতে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) পুজো-পার্বণের জন্য বিশেষ নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকা কার্যকর হতেই রবিবার ভোরে দেবী বাগদেবীর প্রতিমা নিয়ে ভক্তরা ভোজশালায় প্রবেশ করেন এবং শুরু হয় বহু প্রতীক্ষিত পুজো-অর্চনা।

ভোর থেকেই গোটা ভোজশালা চত্বর উৎসবের আবহে সেজে ওঠে। গর্ভগৃহে রঙোলি আঁকা হয়, গোমূত্র দিয়ে পবিত্র করা হয় মন্দির প্রাঙ্গণ। বাইরে জ্যোতি মন্দিরে জ্বালানো হয় প্রদীপ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণ শুরু হতেই ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি এবং জয়ধ্বনিতে তৈরি হয় ভক্তিময় পরিবেশ। পুজোয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, মান্ডুর মহামণ্ডলেশ্বর নিসর্গ দাসজি মহারাজ, জেলা কালেক্টর রাজীব রঞ্জন মীনা এবং পুলিশ সুপার শচীন শর্মা। সকাল থেকেই ভক্তদের ঢল নামে। সকাল ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় মহা আরতি।

আরও পড়ুন: নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ শুক্রবার রায়ে জানায়, ঐতিহাসিক তথ্য, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং ধর্মীয় উপাসনার ধারাবাহিকতা বিচার করে এই স্থানকে রাজা ভোজ প্রতিষ্ঠিত সরস্বতী মন্দির বা ভোজশালা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আদালত এএসআইকে পুরো চত্বরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। রায়ে আরও বলা হয়েছে, মুসলিম পক্ষ চাইলে উপাসনার জন্য পৃথক জমির আবেদন করতে পারে। পাশাপাশি, লন্ডনের জাদুঘরে থাকা দেবী সরস্বতীর মূর্তি ভারতে ফিরিয়ে আনার বিষয়টিও সরকার বিবেচনা করতে পারে। এই রায়ের পর ভোজশালায় পুজো শুরু হওয়াকে বহু ভক্ত ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। প্রশাসন জানিয়েছে, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

৮৪ বছরের দিদাকে প্রথমবার বিমানে চড়ালেন নাতি, আবেঘঘন ভিডিও ভাইরাল

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার