ইন্দোরে পর পর পথচারিদের পিষে দিল বেপরোয়া গতির ট্রাক, ঘটনাস্থলেই নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একের পর এক পথচারিকে পিষে দিল বেপরোয়া গতির ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও অন্তত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ভয়াবহ দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। দমকলের কর্মীরা ছুটে আসার আগেই জ্বলেপুড়ে খাক হয়ে যায় ট্রাকটি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এলাকায় তীব্র উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধের সময় আচমকাই বিদ্যা প্যালেসের দিক থেকে একটি ট্রাক দ্রুতগতিতে ছুটে আসে। নো-এন্ট্রি জোনের মধ্যে ঢুকে প্রথমে বেশ কয়েকটি গাড়িকে পর পর ধাক্কা দেয়। দুই আরোহী সহ একটি মোটরবাইক ট্রাকটির তলায় চলে যায়। ওই সংঘর্ষে মোটরবাইকটিতে আগুন ধরে যায়। ওই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে পথচারি এক মহিলাকে ধাক্কা দেয়। তার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকজন পথচারিকে পিষে দেয়।

দুর্ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী প্রদীপ দেওয়ালিয়া জানিয়েছেন, ‘চোখের সামনে ওই ভয়ঙ্কর কাণ্ড দেখে হতচকিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য পথচারিরা। আর্ত চি‍ৎকার শুনে স্থানীয়রাই এগিয়ে গিয়ে উদ্ধারকার্যে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় একাধিক পথচারিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও দমকলের কর্মীরা। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে। কিভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল এবং কেন নো এন্ট্রি জোনে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট