২৮ বিধায়ককে বৈঠকে হাজির করে কাকা শরদকে টেক্কা দিলেন ভাইপো অজিত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দলে ভাঙনের ৭২ ঘন্টা বাদে নিজেদের শক্তি প্রদর্শন করতে কোমর কষে ঝাঁপিয়েছিল এনসিপির যুযুধান দুই গোষ্ঠী। দলীয় বিধায়কদের নিরিখে কে এগিয়ে তার পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার ও বাগী নেতা অজিত পওয়ার। বুধবার দুপুরে অবশ্য বিধায়কদের সমর্থনের নিরিখে কাকা শরদ পওয়ারকে টেক্কা দিয়ে গেলেন ভাইপো অজিত। বিদ্রোহী শিবিরের বৈঠকে হাজির ছিলেন এনসিপির ২৮ বিধায়ক। সেখানে শরদ পওয়ারের বাড়িতে দেখা গেল মাত্র ১৩ বিধায়ককে। আর দলের নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানিতে ১২ বিধায়ক কোনও পক্ষে বৈঠকেই হাজির হলেন না। যদিও তাঁরা শরদের শিবিরে গেলেও শক্তির নিরিখে ভাইপোকে হারাতে পারতেন না এনসিপি প্রধান।

গত রবিবারই কাকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুগামীদের নিয়ে মহারাষ্ট্রের সেনা-বিজেপি জোট সরকারে সামিল হয়েছিলেন মরাঠা রাজনীতিতে ক্ষমতালোভী হিসেবে পরিচিত অজিত পওয়ার। এনসিপিতে ভাঙন ধরানোর পুরস্কার হিসেবে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ উপঢৌকন দিয়েছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। শপথ নেওয়ার পরেই বাগী অজিত পওয়ার দাবি করেছিলেন দলের ৫৩ বিধায়কের মধ্যে তাঁর সঙ্গে রয়েছেন।

বিধায়কের নিরিখে কোন শিবির এগিয়ে তা নিয়ে জল্পনার অবসান ঘটাতে এদিন পৃথকভাবে বৈঠক ডেকেছিলেন এনসিপির যুযুধান দুই শিবিরের নেতারা। নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে দলীয় বিধায়কদের হাজির হওয়ার জন্য হুইপ জারি করেছিল শরদ শিবির। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেই হুইপ অমান্য করে বান্দ্রায় অজিত পওয়ারের ডাকা বৈঠকে হাজির হয়েছেন এনসিপির ২৮ বিধায়ক। অর্থা‍ৎ দলের অর্ধেকের বেশি বিধায়কই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে রয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধায়কদের শক্তির নিরিখে ভাইপো অজিতের কাছে হার মেনেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। আসল এনসিপি হিসেবে অজিত পওয়ার গোষ্ঠীর দাবি অনেকটাই মান্যতা পেল।

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!