বিগ বস ১৯-এ কারচুপি! রানার আপ ফারহানা ভাটের পর্দা ফাঁস করলেন শোয়ের প্রাক্তন কর্মী

এক্স-এর একজন ব্যবহারকারী অডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে অভিযোগ করা হয়েছে, বিগবসের সৃজনশীল দল ফারহানার গিয়ে প্রচার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস’-এর ১৯ তম সিজন। এই শোয়ের অন্যতম প্রধান মুখ সলমান খান। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনা করছেন সুপারস্টার। এবার ‘বিগ বস 19’-এর বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ আনলেন শোয়ের একজন প্রাক্তন কর্মচারী। এই মরসুমে বিজয়ী হয়েছেন গৌরব খান্না এবং ফারহানা ভাট রানার-আপ হয়েছেন। তবে, এখন শোনা যাচ্ছে, ফারহানা বিগবস জেতার জন্যে কারচুপি করেছে। তাঁকে ইচ্ছাকৃত রানার আপ করা হয়েছে। তাঁর দল বিগ বসের সঙ্গে জড়িত ছিলেন। এমনকি বিগ বসের ক্রিয়েটিভ টিমের সদস্যদের সঙ্গে ফারহানার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কিত বেশ কিছু ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যার ফলে প্রশ্ন উঠছে, নিজের দক্ষতার জোরে বিগবসের রানার আপ হননি ফারহানা, তাঁকে জেতানো হয়েছে।

বিগবস প্রযোজনা করে এন্ডেমল শাইন ইন্ডিয়া। ফারহানার ঘনিষ্ঠ বন্ধু ভাস্কর ভাট এন্ডেমলের প্রাক্তন সিনিয়র ক্রিয়েটিভ। এক্স-এর একজন ব্যবহারকারী অডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে অভিযোগ করা হয়েছে, বিগবসের সৃজনশীল দল ফারহানার গিয়ে প্রচার করেছেন। যার বলে অন্যান্য প্রতিযোগীদের উপর অন্যায় করা হয়েছে। বাসিরকে বহিষ্কারের জন্য ফারহানাকে দোষারোপ করে ব্যবহারকারী লিখেছেন, “সত্য কখনও গোপন থাকতে পারে না। আজ সবাই জানে যে এন্ডেমল ক্রিয়েটিভ টিমের সঙ্গে ফারহানার সবচেয়ে শক্তিশালী সংযোগ ছিল। তাঁরা একসঙ্গে মিলে অন্যান্য প্রতিযোগীদের সুনাম নষ্ট করার পরিকল্পনা করেছেন।”

ফারহানার প্রাক্তন সহকর্মী যশও একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, “একজন ভক্ত হওয়া থেকে শুরু করে একজন কর্মচারী হওয়া, সাহায্য চাওয়া থেকে শুরু করে শুধুমাত্র জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য মুম্বই চলে যাওয়া এবং ফারহানা ভাটকে সমর্থন করার জন্য আমাকে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছিল, বারবার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এই বিশ্বাস সততার সঙ্গে নয়, বরং বিশ্বাসঘাতকতার সাথে পূরণ করা হয়েছিল। তিনি আমার বেতন মেটাননি। ফারহানাকে রানার-আপ হতে সাহায্য করেছিল বিগবস টিম। এতকিছু করার পরেও আমার পাওনা পরিশোধ করা হয়নি।’ তবে এখনও পর্যন্ত, ফারহানা অভিযোগ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের