উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

ভাগলপুরের মুঙ্গেরের একটি ছোট গ্রামের বাসিন্দা শুভম। তিনি এই বয়সেই বিশ্বের প্রায় ১৯৭টি দেশ ভ্রমণ করে ফেলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলা থেকেই মানুষ বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই স্বপ্ন ফিকে হয়ে যায়। কেউ পূরণ করতে পারে, কেউ অর্থ বা সময়ের অভাবে স্বপ্ন কে বাস্তবে রূপ দিতে পারে না। অগত্যা মনের ইচ্ছা মনেই রয়ে যায়। কিন্তু বিহারের একটি ছোট্ট জেলার যুবক শুভম কুমার, মাত্র ২৪ বছর বয়সে এমন কিছু অর্জন করে ফেলেছেন, যা অনেকেই কেবল স্বপ্নেই দেখতে সক্ষম! আসলে কলেজ জীবন শেষ হওয়ার পর থেকেই মানুষ কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কেউ চাকরির সন্ধান করেন, আবার কেউ প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু মাত্র ২৪ বছর বয়সে বিহারের শুভম, এমন কিছু অর্জন করে ফেলেছেন, যা শুনে গোটা দেশ তাজ্জব হয়ে গিয়েছে। কী করেছেন তিনি?

ভাগলপুরের মুঙ্গেরের একটি ছোট গ্রামের বাসিন্দা শুভম। তিনি এই বয়সেই বিশ্বের প্রায় ১৯৭টি দেশ ভ্রমণ করে ফেলেছেন। যা ভ্রমণ প্রেমীদের স্বপ্ন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শুভমের এই যাত্রাপথে কেউ তাঁকে কোনও সাহায্য করেনি। আর তাঁর পরিবারও ধনী নয়। শুভমের বাবা একজন সরকারি স্কুলের শিক্ষক। ছোট বাড়ি এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন। কিন্তু ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল গোটা বিশ্ব ঘোরার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি তাঁর স্বপ্ন ম্লান হতে দেননি। কিন্তু তাঁর এই স্বপ্ন কীভাবে সার্থক হল? ২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে ইউটিউব চ্যানেল চালু করেন শুভম। যেখানে তিনি বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ, ভিসা এবং অন্যান্য ভ্রমণ বিষয়ক তথ্য দেওয়া শুরু করেন। আর সবটাই হিন্দিতে তাঁর ভিউয়ার্সকে জানান। ধীরে ধীরে তিনি পরিচিত হয়ে ওঠেন। ছোট শহর ও গ্রামের মানুষদের কাছে পরিচিতি পেতে থাকেন।

তবে শুভম তাঁর অসাধারণ যাত্রা শুরু করেছিলেন নেপাল থেকে, যেখানে ভারত থেকে সহজেই যাওয়া যায়। এরপর শুভমকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, ইতি মধ্যে রাশিয়া, থাইল্যান্ড, লাওস-সহ অনেক দেশ ভ্রমণ করে ফেলেছেন তিনি। তবে কেরিয়ারের প্রথমে তিনি মাসে মাত্র ১০,০০০ থেকে ১২,০০০ টাকা রোজগার করতেন তা দিয়েই ভ্রমণের খরচ চালাতেন। কিন্তু তিনি থামেন নি। তবে শুভমের যাত্রা মোটেও সহজ ছিল না। তাঁকে অসংখ্য ভিসা সংক্রান্ত সমস্যা ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। একবার, পাসপোর্টের পাতা শেষ হয়ে যাওয়ায় তাঁকে ইকুয়েডরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। একবার গ্যাবনে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল। মোজাম্বিকে তিনি বিক্ষোভের মাঝে আটকা পড়েছিলেন। মানুষের মাঝে বসে থাকতেন কিন্তু কারও ভাষা বুঝতেন না, তখন ইশারার মাধ্যমে যোগাযোগ করতেন।

শুভম বিশ্বের ৬২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করেছেন। শুভম তাঁর চ্যানেলের মাধ্যমে দেশগুলির স্থানীয় মানুষের জীবনযাত্রার মানুষকে দেখান। তাঁদের স্থানীয় বাজার, বাড়িঘর, স্থানীয় সংস্কৃতি, মানুষের দৈনন্দিন জীবনে প্রতিবন্ধকতাগুলোর কথাও বর্ণনা করেন। শুভমের ১৯৭তম দেশ ছিল ব্রাজিল। শুভম এখনও পর্যন্ত, আফ্রিকার মরিশাস, সেশেলস, সেনেগাল, তিউনিসিয়া, কেনিয়া, রুয়ান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে এবং এশিয়ার নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কাজাখস্তান, ম্যাকাও, ইরান, কাতার, ওমান, জর্ডান, লাওস, কম্বোডিয়া, ওশেনিয়ার মধ্যে ফিজি, ভানুয়াতু, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নিউ, পালাউ, সামোয়া, ক্যারিবিয়ান এবং আমেরিকার দেশ বার্বাডোস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, ত্রিনিদাদ এবং টোবাগো, বলিভিয়া, এল সালভাদোর ঘুরে ফেলেছেন। শুভমের এই জার্নি প্রমাণ করেছে যে, স্বপ্ন পূরণের জন্য পকেটের টাকার চেয়ে আবেগ বেশি গুরুত্বপূর্ণ, তাই ইংরেজি না জেনেই ১৯৭টি দেশ ভ্রমণ করেছেন তিনি

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ