আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

জেলা শাসকের কড়া নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে টাকিতে একাধিক বেআইনি হোটেল ভাঙার নোটিশ টাকি পুরসভাকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেলা শাসকের কড়া নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে টাকিতে একাধিক বেআইনি হোটেল ভাঙার নোটিস টাকি পুরসভাকে। ২০০৭ সালের পৌর আইন মেনে এই নির্দেশ দেওয়া হয়েছে টাকি পুরসভা এবং হাসনাবাদ থানাকে। দেশের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি, একটি পর্যটন কেন্দ্র। যা বিশ্বের মানচিত্রেও জায়গা করে নিয়েছে। তাতেই দুর্নীতি। বেআইনিভাবে সরকারের জমি দখল করে ইছামতি নদীর পাড়ে হোটেল বানানো হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষ ও টাকি জমিদার পরিবারের সদস্যরা বারবার সেই অভিযোগ জানিয়েছেন। কিন্তু যেহেতু শাসকদলের প্রভাবশালীদের এই হোটেলগুলি ছিল, তাই এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। টাকি পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে।

যার ফলে গত কয়েক বছরে টাকিতে একাধিক হোটেল বেআইনিভাবে তৈরি হয়েছে। ইছামতি নদীর চর দখল করেও হোটেল তৈরির অভিযোগ উঠেছিল পূর্বতন শাসক দলের কাউন্সিলর থেকে নেতাকর্মীদের বিরুদ্ধে। যার ফলে বেআইনিভাবে লাখ লাখ টাকা কামিয়েছেন তাঁরা। তবে এবার সরকারের বদল হয়েছে। তাই আর দুর্নীতি নয়, বুলডোজার দিয়ে বেআইনিভাবে তৈরি হোটেলগুলিকে গুঁড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকের তরফে। এই বিষয়ে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন, ‘ইতিমধ্যে আমরা ৫৬ টি সম্পত্তির নথিপত্র দেখতে চেয়ে নোটিস পাঠিয়েছি। তার মধ্যে বেশকিছু হোটেল বেআইনিভাবে তৈরি হয়েছে। জেলাশাসকের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে বেআইনিভাবে নির্মিত হোটেলগুলিকে ভেঙে ফেলতে হবে।’

তবে এই বিষয়টি সামনে আসার পরেআ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেভাবে বেআইনিভাবে নদীর চর দখল করে গেস্ট হাউস, রেস্তোরাঁ, হোটেল তৈরি হয়েছে তা মেনে নেওয়া সম্ভব নয়। এখানে পূর্বতন শাসক দলের নেতাদের নিজস্ব গেস্ট হাউসও রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে টাকি সাহিত্য ও নাট্য ব্যক্তিত্ব সংস্কৃতি স্থান। এই জায়গাকে রক্ষা করতে হবে। তাই এগুলো গুঁড়িয়ে দিতে অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করুক।আবার টাকি আগের জায়গায় ফিরে আসুক।’

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর