বিহারে জঙ্গলরাজ, মোকামায় প্রশান্ত কিশোরের দলের নেতাকে গুলি করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: স্বঘোষিত ‘সুশাসন বাবু’ নীতীশ কুমারের জমানায় বিহার কতটা জঙ্গলরাজে পরিণত হয়েছে ফের তার প্রমাণ মিলল। পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরের পরে এবার দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির এক নেতা। গতকাল বুধবার রাতে নীতীশের দলের বাহুবলী নেতা অনন্ত সিংহের খাসতালুক মোকামার ঘোসবেরিতে দুলাল চন্দ্র যাদব নামে জন সুরাজ পার্টির নেতা খুন হয়েছেন। ওই হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। যদিও এলাকাবাসী সেই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না।

আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট নেওয়া হবে। আর ওই ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বুধবার রাতে জরুরি কাজে ঘোসবেরি বাজারে গিয়েছিলেন জন সুরাজ পার্টির নেতা দুলাল চন্দ্র যাদব। এলাকায় দাপুটে নেতা হিসাবে পরিচিত ছিলেন। এর আগে বিধানসভা ভোটেও লড়েছিলেন। বাজারের কাছে পৌঁছনো মাত্র মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতী দুলালকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জন সুরাজ পার্টির নেতা। গুলি চালিয়ে দুই দুষ্কৃতী নিরাপদেই চম্পট দেয়।

গুলির শব্দ শুনতে পেয়ে বাজারের দোকানদার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। খবর পাঠানো হয় স্থানীয় থানায়। ঘোসবেরি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দুলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকি‍ৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

৫৩০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ UCO ব্যাঙ্কের, শিগগিরই আবেদন করুন

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক