হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারেক রহমানের জমানায় নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর দোসর হয়ে কাজ করা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এতটাই দুঃসাহসিক হয়ে উঠেছে যে, দেশ স্বাধীন করতে নয়মাস পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা এক মুক্তিযোদ্ধার দেহ কবর দিতে বাধা দেওয়া হয়েছে। জামায়াতের সন্ত্রাসীদের ভয়ে দিনের বেলায় ওই মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া যায়নি। রাতের অন্ধকারে চুপিসাড়ে কবর দিয়েছেন পরিজনরা। ওই ঘটনার খবর জানাজানি হতেই উত্তাল হয়ে উঠেছে দেশ। জামায়াতের সন্ত্রাসীদের দাপট নিয়ে বিএনপি নেতারা টুঁ সব্দটি করছেন না।

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক পশারী ১৯৭১ সালে অস্ত্র হাতে সামিল হয়েছিলেন মুক্তিযুদ্ধে। এলাকায় তাঁর বীরত্বের গাঁথা লোকমুখে ফেরে আজও। পিরোজপুর-১ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন। তাঁর সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসিতে ঝুলতে হয় মুক্তিযুদ্ধের কসাই সাঈদীকে। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরে জামায়াতে ইসলামীর সন্ত্রাসীরা সাঈদীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়া সকল সাক্ষীকে হন্যে হয়ে খুঁজতে থাকে প্রতিশোধের নেশায়। তখন থেকেই বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী প্রাণ বাঁচাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার মেয়ের কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুঙ্গিপাড়ায় মারা যাওয়ার পর দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গার্ড অব অনার’-এর জন্য আনা হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বাধা দেন। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। প্রায় পাঁচ ঘন্টা শববাহী গাড়িতেই পড়ে থাকে মানিক পশারীর নিথর দেহ। ফেসবুকে ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যেতেই টনক নড়ে পুলিশের। জামায়াতে সন্ত্রাসীদের ভয়ে গোপনে পুলিশ লাইনসে গার্ড অব অনার দিয়ে পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হয়। বিষয়টি জানতে পেরে মানিক পশারীর বসত ভিটেয় হাজির হন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তথা এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রাজ্জাক। তিনি জামায়াতের সন্ত্রাসীদের নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেন, মানিক পশারীর শেষকৃত্যে কেউ যেন হাজির না থাকে। কোনওভাবেই পিরোজপুরের মাটিতে দাফন করতে দেওয়া হবে না।

শেষ পর্যন্ত রাত দেড়টা নাগাদ মানিক পশারীকে নিজের জন্মভিটেতেই গোপনে কবরস্থ করেন পরিবারের সদস্যরা। ​পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পুলিশ লাইনসে গার্ড অব অনার দেওয়া হয়েছে। মরদেহ চিতলিয়া গ্রামে নিয়ে কবরস্থ করার চেষ্টা করা হলে জামায়াতে ইসলামীর কুখ্যাত সন্ত্রাসীরা বাধা দেন। বড় ধরনের অশান্তি এড়াতে রাতের অন্ধকারে কবরস্থ করা হয়।’

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট