মহিলাদের সঙ্গে নাচের সময় দর্শক আসন থেকে গুলি, মুহূর্তে প্রাণ হারালেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাচের অনুষ্ঠানের মধ্যে দেদার চলল গুলি । আর তাতেই প্রাণ হারালেন এক যুবক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারের গয়ায়। সেখানে এক মহিলা অর্কেস্ট্রা শিল্পীদের সঙ্গে নাচ  করছিলেন এক যুবক । আর সেইসময় দর্শক আসনে বসে থাকা এক ব্যক্তি আচমকাই পিস্তল বের করে অনুষ্ঠান মঞ্চের  দিকে  তিন রাউন্ড গুলি ছোড়ে। সেই গুলি গিয়ে লাগে ২৭ বছর বয়সী অঞ্জনি কুমারের মাথায় । সঙ্গে সঙ্গে তিনি মঞ্চের মধ্যেই পড়ে যায় ।

ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সামনে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে নৃত্যশিল্পীদের টাকা দিচ্ছেন  অঞ্জনি। আর সেইসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে দর্শক আসনে বসে থাকা এক ব্যক্তি । তাতেই মাটিতে পড়ে যান অঞ্জনি । এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে অঞ্জনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই  হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি ।

অঞ্জনি কুমার কোঞ্চের পালি গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরেই অঞ্জনিকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তদের খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে ।  ঘটনাস্থলে গিয়েছেন কোঞ্চ স্টেশন হাউস অফিসার। অনুষ্ঠানে উপস্থিত থাকা দর্শকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কী কারণে অঞ্জনিকে খুন করা হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ