আরও দুটি ব্যাঙ্ক বেচছে মোদি সরকার, আগামী অধিবেশনেই চূড়ান্ত সিদ্ধান্ত

জানা যাচ্ছে, এই শীতকালীন অধিবেশনে মোট ২৬টি বিল পেশ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে আগামী অধিবেশনেই পাকাপাকি ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ২৯ নভেম্বর থেকে সংসদে যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনেই দুটি ব্যাঙ্ককে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য বিল পেশ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 

জানা যাচ্ছে, এই শীতকালীন অধিবেশনে মোট ২৬টি বিল পেশ করা হবে। এর মধ্যেই ব্যাঙ্কিং কোম্পানিজ (অ্যাকুইজিশান অ্যান্ড ট্রান্সফার অব আন্ডারটেকিংশ) আইন, ১৯৭০, ১৯৮০ এবং ব্যাঙ্কিং রেগুলেশন আইন ১৯৪৯ তে বদল আনা হবে। এক্ষেত্রে মন্ত্রীসভার সদস্যদের সম্মতি পেতে পেশ করা হবে নয়া বিল। এছাড়াও এই শীতকালীন অধিবেশনেই পেনশন ফ্যান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আইনের সংশোধনী বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই সংশোধনী আইনের উদ্দেশ্য হল পেনশন ফ্যান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি থেকে ন্যাশানাল পেনশন সিস্টেম ট্রাস্টকে আলাদা করা। গত বাজেটেই এই ট্রাস্টকে আলাদা করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর সেই ঘোষণাকেই বাস্তবায়িত করতেই আগামী অধিবেশনে সংশোধনী বিল আনা হচ্ছে।     

উল্লেখ্য, গত বাজেট পেশের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন এই দুই ব্যাঙ্ককে বেসরকারি হাতে তুলে দিলে কেন্দ্র পাবে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা।  

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…