BREAKING! প্রয়াত বিপিন রাওয়াত

অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিংয়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।  

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। বুধবারের ভয়ঙ্কর কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হল বিপিন রাওয়াতের। এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে একটি টুইট করে এই দুঃসংবাদ জানানো হল। এদিন ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, তামিলনাড়ুর কুন্নুরে বুধবার সকালে যে ভয়াবহ কপ্টার দুর্ঘটনা ঘটে তাতে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন সেনার উচ্চপদস্থ কর্তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিংয়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।  

উল্লেখ্য, বুধবার দুপুর ১২:৪০ নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ওই এম আই-১৭ চপারটি ভেঙে পড়ে। ওই চপারে বিপিন রাওয়াত ছাড়াও আরও ১৪ জন সেনার উচ্চপদস্থ কর্তা ছিলেন। নয়া দিল্লির তরফ থেকে এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনাগ্রস্থ চপারে যে ১৪ জন উপস্থিত ছিলেন তাঁদের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা অনুসারে জানা যায় চপারটিতে ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, লান্সনায়েক গুরুসেবক সিং, লান্সনায়েক জিতেন্দ্র কুমার, লান্সনায়েক বিবেক কুমার, লান্সনায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল, ব্রিগেডিয়ার জেনারেল এল এস লিড্ডার। এছাড়াও ওই চপারে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও উপস্থিত ছিলেন।   

১৯৫৮ সালে বিপিন রাওয়াতের জন্ম হয় সেনা পরিবারেই। বাবা লক্ষণ সিং রাওয়াত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর জেনারেল। ফলে সেনা পরিবারে জন্ম বিপিন রাওয়াত লেখাপড়া শেষে যোগ দেন ন্যাশনাল মিলিটারি অ্যাকাডেমিতে। সেখানে ভালো ফল করার জন্য পেয়েছিলেন ‘সম্মানের তরবারী’ (Sword of Honour)। তার আগে দেরাদুনের ক্যামব্রিয়াল হল স্কুল, সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুলে শেষ করেন স্কুল জীবন। ন্যাশনাল মিলিটারি অ্যাকাডেমি থেকে পাশ করে তামিলনাড়ুর ‘প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ’ থেকে স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ফোর্ট লেভেনওয়ার্থ থেকে ‘উচ্চতর আদেশ প্রশিক্ষণ’ নিয়েছেন। পাশাপাশি তিনি তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষাবিদ্যায় এমফিল করেন। এরপর ১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর তিনি ৫/১১ গোর্খা রাইফেলসে যোগদান করে তাঁর সেনা বাহিনীর কর্ম জীবন শুরু করেন। সেই বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হল বুধবারের কপ্টার দুর্ঘটনায়। মৃত্যুকালে সিডিএস বিপিন রাওয়াতের বয়স হয়েছিল ৬৩ বছর।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ